কলকাতায় চালু Night Bus Service, জেনে নিন সরকারি বাসের Route আর Timing

রাতেও বাস পরিষেবা শুরু করল রাজ্য সরকার। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে চলাচল করবে বিভিন্ন রুটের সরকারি বাস। ওই বাস রুটে রয়েছে একাধিক বড় বড় হাসপাতাল।

Advertisement
কলকাতায় চালু Night Bus Service, জেনে নিন সরকারি বাসের Route আর Timing WBTC রাতের বাস পরিষেবা
হাইলাইটস
  • রাতেও শুরু বাস পরিষেবা।
  • ১ অগাস্ট থেকে রাতে চলছে সরকারি বাস।

কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতেও বাসের সংখ্যা বাড়াল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। আগে রাতের শেষ বাস সাধারণত ৮টায় ডিপো থেকে ছাড়ত। তবে ১ অগাস্ট থেকে সরকারি বাস পরিষেবার সময়সীমা বেড়েছে। এবার রাত ১০টাতেও মিলবে বাস। 

কলকাতা শহরের প্রধান সরকারি-বেসরকারি হাসপাতাল এবং হাওড়া ও শিয়ালদার মতো বড় রেলস্টেশনগুলিকে সংযোগ করে এমন রুটগুলিতেই রাতের বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। দেখে নিন সেই তালিকা। 

রাতের বাস রুট 

VS-2: হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত চলে এই বাস। রাত ১০টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে। মোট ৩টি ট্রিপ। এমজি রোড, সিআর অ্যাভিনিউ, গিরিশ পার্ক, কাঁকুড়গাছি, হিডকো এবং ভিআইপি রোড হয়ে যাতায়াতের পথে পড়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক। 

E-32: হাওড়া স্টেশন থেকে বারাকপুর রুটে শেষ বাস ছাড়ত রাত ৯টা ৪৫ মিনিটে। এখন রাত ১০টাতেও অতিরিক্ত পরিষেবা। ২টি ট্রিপ। এমজি রোড, শ্যামবাজার এবং বিটি রোড হয়ে যাওয়া এই বাসে কলকাতা মেডিক্যাল কলেজ ও আরজি কর হাসপাতালে পৌঁছনো যাবে।

S-5: হাওড়া স্টেশন থেকে গড়িয়াহাটের ওপর দিয়ে গড়িয়া যায়। শেষ বাসের সময় ছিল রাত ৮টা। এখন থেকে রাত ১০টাতেও বাস মিলবে। ২টি ট্রিপ। ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, রাসবিহারী, গড়িয়াহাট ও যাদবপুর হয়ে পৌঁছয় গড়িয়া। এই রুটে পড়ে এসএসকেএম হাসপাতাল, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, কেওড়াতলা মহাশ্মশান, পঞ্চাননতলা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।

S-7: হাওড়া স্টেশন থেকে চলে গড়িয়া। রাত ৮টা ৪৫ মিনিটের বদলে এখন রাত ১০টাতেও অতিরিক্ত দু'টি ট্রিপ। ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, রাসবিহারী, বাঁশদ্রোণী ও নাকতলা রুট। যাতায়াতের পথে পড়ে এসএসকেএম, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ও বাঙুর সুপার স্পেশালিটি হাসপাতাল।

S-10A: হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ। বাসটি রাত ১০টায় ৩টি ট্রিপে ছাড়বে। ধর্মতলা, পার্কস্ট্রিট, এক্সাইড, রাসবিহারী ও গড়িয়াহাট হয়ে যায় বালিগঞ্জ। রুটে পড়বে এসএসকেএম হাসপাতাল।

Advertisement

S-9A: ডানলপ থেকে বালিগঞ্জ। আগের সময় ছিল রাত ৮টা। এবার চালু হচ্ছে রাত ১০টার অতিরিক্ত পরিষেবা। ২টি ট্রিপ। বিটি রোড, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, এসপ্লানেড, পার্কস্ট্রিট, রাসবিহারী, গড়িয়াহাট হয়ে পৌঁছয় বালিগঞ্জ। রাস্তায় পড়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল আর এসএসকেএম। 

T-16: রাজাবাজার থেকে আন্দুল রোড (মৌড়িগ্রাম) রুটের এই বাসের লাস্ট ট্রিপ আগে সন্ধে ৭টা ১৫ মিনিটে শেষ হত। নতুন নিয়মে রাত ১০টাতেও মিলবে। ২টি ট্রিপ। শিয়ালদা, মৌলালি, ধর্মতলা, রবীন্দ্র সদন, দ্বিতীয় হুগলি সেতু এবং আন্দুল রোড হয়ে চলাচল করে। এনআরএস, এসএসকেএম এবং আন্দুল রোডের নারায়ণা হাসপাতালের রোগীদের সুবিধা হবে।

S-30: উল্টোডাঙা ১৫ নম্বর গেট থেকে ইকো স্পেস যায় বাসটি। রাত ১০টায় ছাড়বে বাসটি। ৩টি ট্রিপ। হিডকো, অ্যাপোলো, চিংড়িঘাটা ক্রসিং, কলেজ মোড় ও নিউ টাউন রুটে চলে। এই বাসে অ্যাপোলো হাসপাতাল, টাটা মেডিক্যাল সেন্টারে যাতায়াত সুগম।

S-24: হাওড়া স্টেশন থেকে কামালগাজি পৌঁছয় বাসটি। আগে রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ত। এখন থেকে রাত ১০টাতেও বাড়তি ২টি ট্রিপ যুক্ত হয়েছে। ধর্মতলা, মৌলালি, পার্ক সার্কাস, সায়েন্স সিটি, রুবি এবং অজয়নগর হয়ে পৌঁছয় গন্তব্যে। রুটে পড়ে এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, ফোর্টিস, দেসুন, রুবি, আর এন টেগর, পিয়ারলেস ও মেডিকা হাসপাতাল।

AC-37: বারাসাত থেকে গড়িয়া পৌঁছনো যায় এই এসি বাসে। রাত ১০টাতেও ছাড়বে এবার। ২টি ট্রিপ। মধ্যমগ্রাম, বিমানবন্দর, কেষ্টপুর, উল্টোডাঙা হয়ে ইএম বাইপাস ধরে। তারপর রুবি এবং অজয়নগর দিয়ে পৌঁছয় গড়িয়া। ইএম বাইপাস সংলগ্ন নারায়ণা, অ্যাপোলো, ফোর্টিস, দেসুন, রুবি, আরএন টেগর, পিয়ারলেস ও মেডিকার মতো প্রথম সারির হাসপাতালগুলিতে যাওয়া যায়। 

TAGS:
POST A COMMENT
Advertisement