Puja Chanda Complaint: পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি? অভিযোগ করুন এই নম্বরে, কড়া অ্যাকশন নেবে পুলিশ

পুজোর চাঁদা নিয়ে কেউ হেনস্থা করছে? টাকা না দিলে হুমকি দিচ্ছে? এমন পরিস্থিতিতে চুপ করে বসে থাকবেন না। বরং পুলিশে করুন অভিযোগ। জেনে নিন অভিযোগের নম্বর।

Advertisement
পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি? অভিযোগ করুন এই নম্বরে, কড়া অ্যাকশন নেবে পুলিশপুজোর চাঁদা নিয়ে কোথায় অভিযোগ জানাবেন? (প্রতীকী ছবি: জেমিনি)
হাইলাইটস
  • পুজোর চাঁদা নিয়ে কেউ হেনস্থা করছে?
  • টাকা না দিলে হুমকি দিচ্ছে?
  • এমন পরিস্থিতিতে চুপ করে বসে থাকবেন না

দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েক দিন বাকি। প্রায় শেষ পর্বে রয়েছে পুজো প্রস্তুতি। সেই মতো জোরকদমে শুরু হয়ে গিয়েছে চাঁদা কাটা থেকে কালেকশনের কাজ। আর প্রতিবছরের মতো এবার যাতে সাধারণ মানুষকে চাঁদা নিয়ে হেনস্থা না হতে হয়, সেটা সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ। সেই মতো পুজোর ঠিক আগেই চাঁদা নিয়ে হেনস্থা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে তারা। 

এক্ষেত্রে কেউ চাঁদা নিয়ে জুলুমবাজি করলে সাধারণ মানুষকে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। টোল ফ্রি নম্বর সামনে এনেছে পুলিশ। সেই নম্বরে ফোন করে বা হোয়াটস অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান যাবে। তাহলেই কড়া অ্যাকশন নেওয়া হবে বলে দাবি করেছে কলকাতা পুলিশ।

চাঁদা নিয়ে কোথায় অভিযোগ জানাবেন?
উৎসবের মরসুমে প্রতিবছরই চাঁদা নিয়ে নানা অভিযোগ সামনে আসে। অনেকেই দাবি করেন, তাঁদের কাছে অতিরিক্ত টাকা চাঁদা হিসেবে দাবি করা হয়। চাঁদা না দিলে হেনস্থা করা হয়। তবে এবার যাতে এমন কোনও পরিস্থিতি তৈরি না হয়, সেটা প্রথম থেকেই নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ। সেই মতো চাঁদার জন্য হেনস্থা হতে হলে ফোন করে বা হোয়াটস অ্যাপে মেসেজ করে অভিযোগ জানাতে বলছে তারা। হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। সেগুলি হল-

টোল ফ্রি নম্বর- 1800-345-5678
হোয়াটসঅ্যাপ নম্বর: 94326-24365

বিষয়টা নিয়ে ইতিমধ্যেই পোস্ট করেছে কলকাতা পুলিশ। তারা নাগরিকদের অনুরোধ জানিয়েছে, চাঁদা নিয়ে হেনস্থার মুখে পড়লেই যেন অভিযোগ জানান হয়। 

অনুদান দিচ্ছে সরকার
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি বছরে পুজো কমিটিগুলোকে অনুদান হিসেবে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুতের বিল হিসেবে কোনও টাকা লাগবে না। যদিও নতুন সরকার সব পুজোকে ১ লক্ষ টাকা করে দেবে না। ছোট পুজোকেই দেওয়া হবে টাকা। বড় বাজেটের পুজো এই সাহায্য পাবে না। 

এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, মাতৃপক্ষের আগে কোনও পুজো উদ্বোধন করা হবে না। মহালয়ার পরই পুজোর উদ্বোধন শুরু হবে। 

Advertisement

এছাড়া তিনি স্পষ্ট জানিয়েছেন, চলতি বছরে পুজোর কার্নিভ্যালও হবে না। তবে সরকারের তরফে শারদ সম্মানের আয়োজন করা হবে। তাই চলতি বছরের পুজো যে বিগত বছরগুলির থেকে অনেকটাই আলাদা হবে, সেটা তো বলাই বাহুল্য।
 

 

POST A COMMENT
Advertisement