শেষ ৬ দিনে সর্বোচ্চ রুপোর দাম, কলকাতায় আজ রেট কত? জানুন

শহর কলকাতায় সোনার পাশাপাশি বাড়ছে রুপোর দরও। গত ৬ দিনের মধ্যে কলকাতায় রুপোর দাম চড়ল সর্বোচ্চ পর্যায়ে। গত ৫ মার্চ কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা।

Advertisement
শেষ ৬ দিনে সর্বোচ্চ রুপোর দাম, কলকাতায় আজ রেট কত? জানুন
হাইলাইটস
  • শহর কলকাতায় সোনার পাশাপাশি বাড়ছে রুপোর দরও।
  • ৬ দিনের মধ্যে কলকাতায় রুপোর দাম চড়ল সর্বোচ্চ পর্যায়ে।
  • রুপোর প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় ১১ হাজার টাকা।

শহর কলকাতায় সোনার পাশাপাশি বাড়ছে রুপোর দরও। গত ৬ দিনের মধ্যে কলকাতায় রুপোর দাম চড়ল সর্বোচ্চ পর্যায়ে। গত ৫ মার্চ কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা। সেই দাম আজ ১০ মার্চে বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ২০০ টাকা। অর্থাৎ শেষ ছ'দিনে কলকাতায় রুপোর প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় ১১ হাজার টাকা।

সাধারণ রুপোর পাশাপাশি দাম বেড়েছে রুপোর বার-এরও। গত ৫ মার্চ কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৩৫০ টাকা। সেই দাম মঙ্গলবার বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ১০০ টাকা।

রুপোর পাশাপাশি দাম বেড়েছে সোনারও

কলকাতায় রুপোর পাশাপাশি দাম বেড়েছে সোনারও। শহর কলকাতায় ২৪ ক্যারেট সোনার আজ দাম রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে দামি হয়েছে ২২ ক্যারেট সোনাও। কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৩০০ টাকা। গতকাল,এই দাম ছিল ১ লক্ষ ৬০ হাজার ২৫০ টাকা।

হলমার্ক সোনার দাম বেড়েছে

গতকাল কলকাতায় হলমার্ক সোনার দাম ছিল ১ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। আজ সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা। মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। ফলে এই সোনার দাম বৃদ্ধির ফলে চাপ পড়ে আমজনতার পকেটে।

 

POST A COMMENT
Advertisement