Rath Yatra Special Trains Kolkata: রথযাত্রায় কলকাতা থেকে পুরী যাওয়ার একগুচ্ছ ট্রেন দিল রেল, রইল টাইম টেবিল

রথযাত্রায় পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও ভক্তেরা পুরী বেড়াতে যান। কলকাতা থেকে যা ট্রেন চলে রথের আগে সবই প্রায় বুকিং হয়ে যায়। এই সময়ে যাত্রীর সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যাত্রীদের ভিড়ের চাপ সামলাতে তাই বিশেষ কিছু ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল।  

Advertisement
রথযাত্রায় কলকাতা থেকে পুরী যাওয়ার একগুচ্ছ ট্রেন দিল রেল, রইল টাইম টেবিল রথে কলকাতা-পুরীর স্পেশাল ট্রেন

রথযাত্রা উপলক্ষে কলকাতা ও পুরীর খুরদা রোড এবং মালদা টাউন ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। রথযাত্রায় পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও ভক্তেরা পুরী বেড়াতে যান। কলকাতা থেকে যা ট্রেন চলে রথের আগে সবই প্রায় বুকিং হয়ে যায়। এই সময়ে যাত্রীর সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যাত্রীদের ভিড়ের চাপ সামলাতে তাই বিশেষ কিছু ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল।  

কলকাতা-পুরীর খুরদায় কখন, কোন কোন ট্রেন চলবে?

  • ০৩১০১ কলকাতা - খুরদা রোড স্পেশাল ট্রেনটি ১৩, ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে।
  • ০৩১০২ খুরদা রোড–কলকাতা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৬ জুলাই বিকেল ৩ টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছেড়ে পরের দিন রাত ২টোয় কলকাতায় পৌঁছবে। 
  • ট্রেনটি উভয় দিকে যাওয়ার পথে আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ব্যবস্থা থাকবে।

মালদা টাউন–পুরী স্পেশাল ট্রেন

  • ০৩৪০৩ মালদা টাউন–পুরী স্পেশাল ট্রেনটি ১৪ এবং ২২ জুলাই বেলা ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে পরের দিন সকাল সাড়ে ৫টায় পুরী পৌঁছবে।
  • ০৩৪০৪ পুরী–মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই সন্ধে ৬টায় পুরী থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে। 

উভয় দিকে যাত্রাপথে ট্রেনটি নিউ ফারাক্কা, পাকুর, রামপুরহাট, সাইনথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত আসন ব্যবস্থা থাকবে।

উপরোক্ত বিশেষ ট্রেনগুলোর বুকিংয়ের তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

POST A COMMENT
Advertisement