LIC Policy For Husband And Wife: এক পলিসিতেই আজীবন সুরক্ষা পাবেন স্বামী- স্ত্রী, বাম্পার রিটার্ন দেবে LIC-র এই প্ল্যান

LIC Policy: স্বামী-স্ত্রী উভয়ের আর্থিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়ের কথা মাথায় রেখেই‘নিউ জীবন সাথী সিঙ্গল প্রিমিয়াম’ এবং ‘নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম’- এই দুই জীবন বিমা বাজারে আনা হয়েছে।

Advertisement
এক পলিসিতেই আজীবন সুরক্ষা পাবেন স্বামী- স্ত্রী, বাম্পার রিটার্ন দেবে LIC-র এই প্ল্যান     জীবন বিমা

সকলের চায় নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা করতে। সাধারণ মানুষের জন্য দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা এলআইসি (LIC)-র অনেক  ধরণের বীমা রয়েছে। সম্প্রতি এলআইসি দু'টি নতুন জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স সেভিংস প্ল্যান নিয়ে এসেছে।

স্বামী- স্ত্রীর ভবিষ্যতের ক্ষেত্রে এগুলো খুবই কাজে লাগতে পারে। স্বামী-স্ত্রী উভয়ের আর্থিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়ের কথা মাথায় রেখেই‘নিউ জীবন সাথী সিঙ্গল প্রিমিয়াম’ এবং ‘নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম’- এই দুই জীবন বিমা বাজারে আনা হয়েছে। জেনে নিন, ‘নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম’ এই বীমার খুঁটিনাটি।

কী এই ‘নিউ জীবন সাথী লিমিটেড প্রিমিয়াম’ প্ল্যান?

এটি মূলত একটি নন-পার্টিসিপেটিং, নন-লিঙ্কড, ব্যক্তিগত জীবন বিমা এবং সঞ্চয় প্রকল্প। এক কথায়, এটি একটি জয়েন্ট লাইফ লিমিটেড প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান, যেখানে গ্যারান্টিড বা নিশ্চিত রিটার্নের সুবিধা রয়েছে।

যেহেতু এটি নন-পার্টিসিপেটিং (Non-Par) পলিসি, তাই শেয়ার বাজারের ওঠানামার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। পলিসিহোল্ডারের মৃত্যু বা মেয়াদপূর্তিতে (ম্যাচুরিটি) প্রাপ্ত টাকার অঙ্ক আগে থেকেই নির্দিষ্ট থাকে। সংস্থা কোনও অতিরিক্ত বোনাস বা ডিভিডেন্ড দিলে এই পলিসির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

এক নজরে পলিসির বিশেষত্ব

স্বামী-স্ত্রীর যৌথ সুরক্ষা: একটি মাত্র পলিসিতেই স্বামী এবং স্ত্রী উভয়ের জীবন বিমার কভারেজ মিলবে।

প্রিমিয়াম মুকুবের সুবিধা: প্রিমিয়াম দেওয়ার মেয়াদের মধ্যে স্বামী বা স্ত্রীর মধ্যে প্রথম কারও মৃত্যু হলে, ভবিষ্যতের সমস্ত প্রিমিয়াম মুকুব (Waiver) হয়ে যাবে।

গ্যারান্টিড অ্যাডিশন: প্রতি বছর মোট বার্ষিক প্রিমিয়ামের ৭ শতাংশ হারে নিশ্চিত রিটার্ন বা গ্যারান্টিড অ্যাডিশন পলিসিতে যোগ হবে।

ফ্লেক্সিবিলিটি বা নিজের পছন্দ মতো নির্বাচনের সুযোগ:

দু'টি 'ডেথ বেনিফিট' অপশন থেকে নিজের সুবিধা মতো একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

কত দিন প্রিমিয়াম দেবেন এবং পলিসির মেয়াদ কত বছরের হবে, তা বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে।

ম্যাচুরিটি বা মৃত্যুর পর প্রাপ্য টাকা এককালীন না নিয়ে কিস্তিতেও (Installments) নেওয়া যাবে।

Advertisement

আকর্ষণীয় ছাড়: বেশি টাকার সাম অ্যাশিওর্ড (Sum Assured) বা বিমারাশির ক্ষেত্রে আকর্ষণীয় ইনসেনটিভ বা ছাড় মিলবে। পাশাপাশি এলআইসি-র পুরনো গ্রাহক বা মৃত গ্রাহকের নমিনিদের জন্য বিশেষ রিবেটের ব্যবস্থা রয়েছে।

লোনের সুবিধা: জরুরি আর্থিক প্রয়োজনে এই পলিসি থেকে ঋণের (Loan) সুবিধাও পাওয়া যাবে।

রাইডার বেনিফিট: অতিরিক্ত কিছু প্রিমিয়াম দিয়ে রাইডার বেনিফিটের (Rider Benefits) মাধ্যমে কভারেজের পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

মৃত্যুর পর প্রাপ্য সুবিধা বা ‘ডেথ বেনিফিট’

পলিসি কেনার সময় গ্রাহককে দু'টি ডেথ বেনিফিট অপশনের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। মনে রাখবেন, একবার বেছে নেওয়ার পর তা আর বদলানো যাবে না। তাই নিজের প্রয়োজন বুঝে তবেই সিদ্ধান্ত নিন:

অপশন ১: বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ বা বেসিক সাম অ্যাশিওর্ড— এই দু'টির মধ্যে যে অঙ্কটি বেশি হবে, সেটাই নমিনিকে দেওয়া হবে।

অপশন ২: সিঙ্গল বা এককালীন প্রিমিয়ামের ১০ গুণ টাকা মিলবে।

কারা এই পলিসি কিনতে পারবেন? (বয়স এবং মেয়াদের শর্তাবলি)

প্রবেশের ন্যূনতম বয়স: স্বামী-স্ত্রী দু'জনেরই অন্তত ১৮ বছর পূর্ণ হতে হবে (অপশন ১ এবং অপশন ২, উভয়ের ক্ষেত্রেই)।

ম্যাচুরিটির ন্যূনতম বয়স: পলিসির মেয়াদ শেষে উভয়ের বয়স অন্তত ২৮ বছর হতে হবে।

ম্যাচুরিটির সর্বোচ্চ বয়স:

অপশন ১-এর ক্ষেত্রে: ৭৫ বছর (নিকটবর্তী জন্মদিন অনুযায়ী)।

অপশন ২-এর ক্ষেত্রে: ৬০ বছর (নিকটবর্তী জন্মদিন অনুযায়ী)।

পলিসির মেয়াদ: নিজের প্রয়োজন অনুযায়ী ১০, ১৫, ২০ অথবা ২৫ বছরের পলিসি নেওয়া যাবে (এটি দু'টি অপশনের ক্ষেত্রেই প্রযোজ্য)।


 

POST A COMMENT
Advertisement