LIC Scheme: মাসে হাজার হাজার টাকা এক্সট্রা আয় সুযোগ, দশম শ্রেণি পাশেও আবেদনের সুযোগ

চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের বহু মহিলার কাছে নিজের রোজগারের সুযোগ এখনও সীমিত। তাঁদের কথা মাথায় রেখেই লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) চালু করেছে ‘বিমা সখী’ প্রকল্প।

Advertisement
LIC করে মাসে হাজার হাজার টাকা এক্সট্রা আয় সুযোগ, দশম শ্রেণি পাশেও আবেদনের সুযোগলাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) চালু করেছে ‘বিমা সখী’ প্রকল্প।
হাইলাইটস
  • চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে।
  • বিশেষ করে গ্রামাঞ্চলের বহু মহিলার কাছে নিজের রোজগারের সুযোগ এখনও সীমিত।

চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের বহু মহিলার কাছে নিজের রোজগারের সুযোগ এখনও সীমিত। তাঁদের কথা মাথায় রেখেই লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) চালু করেছে ‘বিমা সখী’ প্রকল্প। এই প্রকল্পে দশম শ্রেণি পাশ মহিলারাও যুক্ত হতে পারেন। প্রথম বছরে মাসে ৭ হাজার টাকা স্টাইপেন্ড পাওয়ার সুযোগ রয়েছে। তবে এটিকে স্থায়ী বেতন বা নিশ্চিত মাসিক আয় ভাবলে ভুল হবে। প্রকল্পের নির্দিষ্ট শর্ত, কাজের লক্ষ্য এবং প্রশিক্ষণের নিয়ম জেনে তবেই আবেদন করা উচিত।

কারা আবেদন করতে পারবেন?
এলআইসির নিয়ম অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ। অর্থাৎ, উচ্চশিক্ষার ডিগ্রি না থাকলেও আবেদন করা যায়। তবে শুধু আবেদন করলেই নিয়োগ নিশ্চিত নয়। বিমা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত প্রাক্‌-নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার পর নথি যাচাই এবং এলআইসির শাখা অফিসে সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই হবে।

প্রতি মাসে কত টাকা পাবেন?
এই প্রকল্পের মেয়াদ তিন বছর। প্রথম বছরে মাসে ৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৬ হাজার এবং তৃতীয় বছরে ৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়ার নিয়ম রয়েছে। এর পাশাপাশি বিক্রি করা বিমা পলিসির জন্য কমিশনও মিলবে। তবে এই টাকা পেতে নির্দিষ্ট টার্গেট পূরণ করতে হবে। প্রথম চার মাসে প্রতি মাসে অন্তত এক জনকে বিমার আওতায় আনতে হবে। পরের চার মাসে দু’জন এবং শেষ চার মাসে তিন জনের বিমা করাতে হবে। পাশাপাশি নির্দিষ্ট অঙ্কের প্রথম বছরের কমিশনও অর্জন করতে হবে।

দ্বিতীয় ও তৃতীয় বছরে স্টাইপেন্ড পেতে আগের বছরের অন্তত ৬৫ শতাংশ পলিসি চালু থাকা জরুরি। কোনও মাসে কাজ না করলে সেই মাসের স্টাইপেন্ড মিলবে না।

মনে রাখবেন
বিমা সখীরা এলআইসির স্থায়ী কর্মী নন, তাঁরা এজেন্ট হিসেবে কাজ করেন। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না। বিদ্যমান এলআইসি এজেন্ট এবং নির্দিষ্ট আত্মীয়রাও অযোগ্য। আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নিয়ম জানতে এলআইসির সরকারি ওয়েবসাইট দেখুন। 

Advertisement

POST A COMMENT
Advertisement