মাসে মাসে পাবেন ৭০০০ টাকা, এলআইসি-র এই স্কিমে টাকার পাশাপাশি মিলবে চাকরিও

LIC Agent jOB: মাসে মাসে পাবেন ৭০০০ টাকা। এলআইসি-র এই স্কিমে টাকার পাশাপাশি চাকরির গ্যারান্টিও। এই স্কিমটি LIC বিমা সখী নামে পরিচিত।

Advertisement
মাসে মাসে পাবেন ৭০০০ টাকা, এলআইসি-র এই স্কিমে টাকার পাশাপাশি মিলবে চাকরিওএলআইসি-র এই স্কিমে টাকার পাশাপাশি মিলবে চাকরিও
হাইলাইটস
  • দেশের প্রচুর সংখ্যক মানুষের LIC-তে বিমা করানো রয়েছে।
  • মহিলাদের জন্য LIC-র একটি বিশেষ স্কিম রয়েছে।
  • প্রতি মাসে কমপক্ষে ৭,০০০ টাকা উপার্জন করতে পারেন কোনও মহিলা।

দেশের প্রচুর সংখ্যক মানুষের LIC-তে বিমা করানো রয়েছে। বেশিরভাগ ভারতীয় পরিবারেই কারও না কারও LIC-তে বিনিয়োগ রয়েছে। এর মূল কারণ হল, শিশু থেকে বৃদ্ধ, যুবক থেকে মহিলা সকলের জন্যই নানা ধরনের বিমা নিয়ে হাজির হয়েছে LIC। তবে মহিলাদের জন্য LIC-র একটি বিশেষ স্কিম রয়েছে। যার আওতায় প্রতি মাসে কমপক্ষে ৭,০০০ টাকা উপার্জন করতে পারেন কোনও মহিলা। এই স্কিমটি LIC বিমা সখী নামে পরিচিত।

এলআইসি বিমা সখী যোজনাটি মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে এই যোজনায় মহিলাদের যোগাদানের সংখ্যা বাড়ছে। এই স্কিমাটি গ্রামীণ মহিলাদের বিমা এজেন্ট হওয়ার, আয় করার এবং গ্রামে বিমা সচেতনতা বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে।

ক্লাস ১০ পাশ করা ব্যক্তিরাও আবেদন করতে পারেন

LIC-র বিমা সখী যোজনার আওতা, ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক পাশ হতে হবে। এই প্রকল্পের বৈশিষ্ট্য হল, পলিসি বিক্রি থেকে পাওয়া কমিশনের পাশাপাশি, অংশগ্রহণকারীদের এই বিমা সংস্থাটির পক্ষ থেকে ৩ বছরের জন্য নির্দিষ্ট টাকাও দেওয়া হয়।

LIC বিমা  সখী প্রকল্পে যোগদানকারী মহিলাদের জন্য  ভাতা হিসেবে প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়া হয়।

মহিলা বিমা এজেন্টদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা

এই স্কিমে একজন মহিলা বিমা এজেন্ট হিসেবে যোগ দিলে প্রথম তিন বছর যথাক্রমে  মাসে ৭,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৫০০০ টাকা পান। এই তিন বছরে তিনি ট্রেনিং পান। ৩ বছর পর এলআইসি এজেন্ট হিসেবে তিনি যোগদান করতে পারেন। তবে শর্ত হল, প্রথম বছরে খোলা পলিসিগুলোর অন্তত ৬৫ শতাংশ অবশ্য চালু থাকতে হবে।

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

এলআইসি বীমা সখীর জন্য আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া যাবে। রেজিস্ট্রেশনের ডিটেইলস ও আবেদনপত্র এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে, ফর্ম জমা দিয়ে এবং আবেদনপত্র জমা দিয়ে আবেদন করতে পারেন।

Advertisement

মনে রাখতে হবে, এই স্কিমে গ্রামীণ এলাকার মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে, LIC-র বর্তমান এজেন্ট ও কর্মচারীদের আত্মীয়রা এই স্কিমে আবেদন করতে পারবেন না, আবেদন করলেও তা বাতিল হবে।

 

POST A COMMENT
Advertisement