LIC-র নতুন প্ল্যানদেশের একটা বড় অংশের মানুষের ভরসার নাম লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসি। আর আগামী ১৯ অক্টোবর ২০২৬ তিনটি নতুন বিমা চালু করার প্রস্তুতি নিচ্ছে এলআইসি। এক্ষেত্রে অবসরের পরও নিয়মিত পেনশন, হাসপাতালে ভর্তি ও ক্যান্সার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার সুবিধা মিলবে।
এলআইসি ১২ অক্টোবর ২০২৬ একটি ফাইলিং করেছে। সেখানে তারা তিনটি নতুন প্ল্যানের কথা সামনে এনেছে। এই সব প্ল্যানের মধ্যে রয়েছে নিউ জীবন ধারা ২ (প্ল্যান ৮৯২), হেলথ শিল্ড (প্ল্যান ৯০৭) ও নিউ ক্যান্সার কভার (প্ল্যান ৯০৮)। এই তিন প্ল্যানই ১৯ অক্টোবর থেকে চালু হবে। সেই মতো রেডি হচ্ছে সংস্থা।
বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কেটের সঙ্গে নিজেকে বদলে ফেলছে এলআইসি। সেই মতো একাধিক নিত্যনতুন প্ল্যান আনছে সংস্থা। এভাবেই মার্কেটে উপস্থিত কম্পিটিশন থেকে এগিয়ে থাকার চেষ্টা করছে তারা। সেই মতো নতুন তিনটি পলিসি আনছে সংস্থা। ১৯ অক্টোবরই পলিসিগুলি চালু হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং এই তিনটি পলিসি সম্পর্কে বিশদে জেনে নিন।
আজীবন মিলবে পেনশন
চাকরি থেকে অবসর নিলে খাবেন কী? লাইফস্টাইল মেন্টেন হবে কীভাবে? এই চিন্তা যদি আপনার মাথাতেও থাকে, তাহলে এলআইসির নিউ জীবনধারা ২ পলিসির দিকে তাকাতে পারেন। কারণ, এটি একটি ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। এটির মাধ্যমে প্ল্যানের মেয়াদ শেষে আপনি আজীবন পেনশন পেয়ে যাবেন। এক্ষেত্রে কত টাকা পেনশন চান, সেই হিসেবে দিতে হবে প্রিমিয়াম। এক্ষেত্রে একবারে টাকা দিয়ে দিতে পারেন। অথবা নিয়মিত প্রিমিয়াম দেওয়ার সুযোগও রয়েছে। এই প্ল্যানের জন্য অন্তত ১৮ বছর বয়স হতে হবে।
হাসপাতালে ভর্তির খরও পাবেন
এলআইসি-এর আরও একটি প্ল্যান আনতে চলেছে। প্ল্যানটির নাম হেলথ শিল্ড। এটি একটি স্বাস্থ্য বিমা। এটির মাধ্যমে আপনি হাসপাতালে ভর্তির সময় অর্থ সাহায্য পাবেন। বড় সার্জারি ও গুরুতর অসুস্থতার সময় এটা আপনাকে সাহায্য করবে।
এই পলিসির মেয়াদ ও প্রিমিয়ামের সময় ১৫ বছর। এই প্ল্যানের যোগ্য বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। ৯০ থেকে ২০ বছর বয়সীদের এই প্ল্যানে ইনক্লুড করা যেতে পারে।
ক্যান্সার কভার
বর্তমানে মাথা ব্যথার অপর নাম হল ক্যান্সার। এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে নয়া ক্যান্সার কভার এনেছে এলআইসি। তাদের পক্ষ থেকে ক্যান্সার নির্ণয়ের জন্য বিমার ২৫ শতাংশ এবং ক্যান্সারের আরও উন্নত পর্যায়ের জন্য ১০০ শতাংশ টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্ল্যানটি ১৮ থেকে ৬৫ বছরের ব্যক্তিদের জন্য। বয়সের উপর নির্ভর করে সর্বনিম্ন বিমার সীমা ১৫ লক্ষ থেকে ৩৫ লক্ষ রাখা হয়েছে।