এলআইসি স্কিম। গ্রাহকদের জন্য নানা ধরনের স্কিম রয়েছে জীবন বীমা কর্পোরেশনের (LIC)। এলআইসি-তে বিনিয়োগ করলে করের সুবিধা-সহ ভাল রিটার্নের সুযোগও রয়েছে। রয়েছে পেনশন স্কিমও। এলআইসি-র এমনই একটি প্রকল্প- সরল পেনশন যোজনা। একবার প্রিমিয়াম পরিশোধ করলে যে কোনও ব্যক্তি বছরে সর্বনিম্ন ১২০০০ টাকা পেনশন পেতে পারেন।
এলআইসি-র এই প্রকল্প একটি স্ট্যান্ডার্ড ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান (Standard Immediate Annuity Plan)। এই স্কিমে একেবারে অর্থ জমা করতে হয়। দু'টি বিকল্প বেছে নিতে পারেন বিনিয়োগকারীরা। সেই অনুযায়ী সুবিধা পাওয়া যাবে।
১. Life Annuity with return of 100% of purchase price: এই স্কিমে একজন ব্যক্তি আমৃত্যু প্রতি মাসে ১২,০০০ টাকা পেনশন পেতে পারেন। মৃত্যু হলে প্রিমিয়ামের অর্থ পাবেন তাঁর বেছে নেওয়া উত্তরাধিকারী বা নমিনি।
২. Joint life last survivor annuity with return of 100%: এই স্কিমে স্বামী এবং স্ত্রী পেনশন পেতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে যে বেশিদিন বেঁচে থাকবেন, তিনি পেনশন পেতে থাকবেন। স্বামী এবং স্ত্রী উভয়ের মৃত্যু হলে তাঁদের মনোনীত ব্যক্তি প্রিমিয়াম অর্থ ফেরত পাবেন।
LIC Saral Pension Yojana-র যোগ্যতা
এই স্কিমের জন্য একজন ব্যক্তির বয়স ন্যূনতম ৪০ বছর থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৮০ বছর। এই বয়সসীমায় যে কোনও ব্যক্তি প্রতি বছর ন্যূনতম ১২,০০০ টাকার (প্রতি মাসে এক হাজার টাকা) এই স্কিমটি কিনতে পারেন। পেনশনের কোনও সর্বোচ্চ সীমা নেই।
এলআইসি সরল পেনশন যোজনার বার্ষিক অর্থপ্রদান
এলআইসি সরল পেনশন যোজনায় যে কোনও বিনিয়োগকারী বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে পেনশন পেতে পারেন।
১২ হাজার টাকা পেনশনের জন্য কত বিনিয়োগ করতে হবে?
এলআইসি ক্যালকুলেটর অনুযায়ী, ৪২ বছর বয়সী একজন ব্যক্তি যদি ৩০ লক্ষ টাকার স্কিম কেনেন তাহলে মাসে মাসে পাবেন ১২,৩৮৮ টাকা। অবসরের পরেও এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
আরও পড়ুন- এই সরকারি পেনশন স্কিমে গ্যারেন্টেড রিটার্ন স্বামী-স্ত্রীর