Holi Liquor Shop Open Time: আজ মদের দোকান কতক্ষণ খোলা থাকছে? দোলে কখন খুলবে? সময় জেনে স্টক রাখুন

দোলে সারাদিন মদের দোকান খোলা থাকে না। সেক্ষেত্রে মঙ্গলবার বসন্ত উৎসব উদযাপনে সুরাপানের আসর বসানোর আগে তাই চটপট জেনে নিন মদের দোকান খোলার সময়। আজ রাতেও কতক্ষণ দোকান খোলা থাকবে, জেনে নিন...

Advertisement
আজ মদের দোকান কতক্ষণ খোলা থাকছে? দোলে কখন খুলবে? সময় জেনে স্টক রাখুনকখন খোলা মদের দোকান?
হাইলাইটস
  • দোলে কখন খোলা থাকবে মদের দোকান?
  • কতক্ষণ মদ পাওয়া যাবে সোমবার রাতে?
  • আবগারি দফতরের নিয়মটা জেনে নিন

মঙ্গলবার সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠবে আট থেকে আশি। দোলের দিন রঙ খেলার পাশাপাশিই বন্দু-বান্ধবদের সঙ্গে সুরাপানের আসরও বসান অনেকেই। ফলে দোলে মদের দোকান কিন্তু সারাদিন খোলা থাকবে না। কোন সময়ে দোকানে গেলে মদ কিনতে পারবেন জানেন কি? সোমবার রাতেই বা কখন স্টক তুলে রাখবেন? জেনে নিন, নাহলে উৎসব উদযাপনে আর গলা ভেজানো হবে না।

দোলে হাফ ড্রাই ডে
রঙের উৎসবের দিন কি ড্রাই ডে? মদ কি মিলবে না? অনেকেই এই বিষয়টি নিয়ে দোলাচলে। 

উল্লেখ্য, আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, দোলের দিন সম্পূর্ণ ড্রাই ডে নয়। অর্থাৎ মদের দোকান খোলা থাকলেও তা নির্দিষ্ট সময়ের জন্য। দিনের যে কোনও সময়ে মদের দোকানে গেলে নিরাশ হতে হবে। তাহলে কখন খোলা থাকবে মদের দোকান? 

সরকারি নিয়ম কী? 
ড্রাই ডে নিয়ে পশ্চিমবঙ্গের আবগারি দফতরের বিশেশ নিয়ম রয়েছে। বছরের শুরুতেই ড্রাই ডে-র তালিকা প্রকাশ করা হয় সংশ্লিষ্ট দফতরের তরফে। মূলত যে দিনগুলিতে রাজ্যে মদ কেনা-বেচা বন্ধ রাখা হয়, সেগুলিকেই বলা হয় ড্রাই ডে। প্রতি বছরই আবগারি দফতরের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ৪ দিন ড্রাই ডে থাকে রাজ্য জুড়ে। অর্থাৎ সেই দিনগুলি ঝাঁপ বন্ধ থাকে মদের দোকানগুলির। 

মঙ্গলে কখন খোলা মদের দোকান? 
আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুায়ী, রঙের উৎসবের দিন (রাজ্যের সরকারি ছুটি যেদিন) দুপুর ২টো পর্যন্ত মদ কেনা-বেচা বন্ধ রাখা হয়। এ বছরও তেমনটা হবে। অর্থাৎ আগামী ৩ মার্চ, মঙ্গলবার, দুপুর ২টোর পর মদের দোকানগুলি খুলে যাবে রাজ্যের সর্বত্র। তার আগে মদ কেনা-বেচা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সকালের দিকেই সাধারণত দোল উৎসব পালন করে থাকেন জন সাধারণ। সেই কারণে, ওই সময়টায় মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই দুপুর ২টো পর্যন্ত মদ কেনা-বেচা নিষিদ্ধ থাকে। 

Advertisement

তবে মঙ্গলবার সারাদিন মদ মিলবে পাঁচতারা হোটেলগুলির রেস্তোরাঁ এবং লাগোয়া বারে। যদিও অনলাইনেও দুপুর ২টোর আগে মদ অর্ডার করার সুযোগ মিলবে না। 

সোমবার রাতে কতক্ষণ খোলা দোকান?
 দোলের আগের দিন রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত মদের দোকান। পরের দিন সকাল থেকে মদের দোকান বন্ধ থাকার জন্য আগের দিন রাতে ১০টা পর্যন্ত খোলা রাখা হয় দোকান। অর্থাৎ সুরাপ্রেমীরা আগের রাতেই লাইন দিয়ে স্টক করে রাখতে পারেন প্রিয় হুইস্কি, ভদকা কিংবা বিয়ার। 

 

POST A COMMENT
Advertisement