Local Train: হাওড়া-শিয়ালদায় বাতিল বহু লোকাল, বদল এক্সপ্রেসের টাইম ও রুটে, পুরো লিস্ট

পূর্ব রেলের যাত্রীদের জন্য জরুরি খবর। শনি ও রবিবারে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা, উভয় ডিভিশনেই বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন।

Advertisement
হাওড়া-শিয়ালদায় বাতিল বহু লোকাল, বদল এক্সপ্রেসের টাইম ও রুটে, পুরো লিস্টহাওড়া ও শিয়ালদায় প্রচুর লোকাল ট্রেন বাতিল
হাইলাইটস
  • পূর্ব রেলের যাত্রীদের জন্য জরুরি খবর।
  • পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা, উভয় ডিভিশনেই বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন।
  • বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও রুটও বদল করা হয়েছে।

পূর্ব রেলের যাত্রীদের জন্য জরুরি খবর। শনি ও রবিবারে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা, উভয় ডিভিশনেই বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। পাশাপাশি, বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও রুটও বদল করা হয়েছে। 

শিয়ালদা ডিভিশনে কেন, কোন কোন ট্রেন বাতিল করা হল? দেখে নেওয়া যাক-

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,দমদম জংশন নর্থ ইয়ার্ডে ২ মে শনিবার রাত্রি ১১টা ৫০ মিনিট থেকে ৩ মে রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ৬ ঘন্টার ট্রাফিক ব্লক করা হচ্ছে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল -

  • শনিবার রাত ১০.২৫ -এর শিয়ালদা- ডানকুনি লোকাল (৩২২৪৯)
  • শনিবার রাত ১১.৪০ এর  ডানকুনি - শিয়ালদা লোকাল (৩২২৫২)
  • রবিবার ভোর ০৪.০৭ -এর শিয়ালদা- ডানকুনি লোকাল (৩২২১১)
  • রবিবার ভোর ০৫.০০ -এর শিয়ালদা- ডানকুনি লোকাল (৩২২১৩)
  • রবিবার ভোর ০৫.০০ -এর ডানকুনি - শিয়ালদা লোকাল (৩২২১২)
  • রবিবার ভোর ০৫.৫৩ -এর ডানকুনি - শিয়ালদা লোকাল (৩২২১৪) 
  • রবিবার ভোর ০৪.৪৫ এর শিয়ালদা- হাবরা লোকাল(৩৩৬৫১)
  • রবিবার ভোর ০৬.৩৭ এর হাবরা- শিয়ালদা লোকাল (৩৩৬৫২)

এছাড়াও, ২২২০২ ডাউন পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০২.০৫.২০২৬) মালতীপাটপুর থেকে ২ ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে এবং ১২৩৪৪ ডাউন হলদিবাড়ী-শিয়ালদা দার্জিলিং মেল (যাত্রা শুরুর তারিখ ০২.০৫.২০২৬) হলদিবাড়ী থেকে ১ ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে। 

পাশাপাশি, বেশ কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। ৩৩৮১২ ডাউন বনগাঁ জংশন-শিয়ালদা লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ জংশন লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

৩৩৫১২ ডাউন হাসনাবাদ-শিয়ালদা লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৩৫১১ আপ শিয়ালদা-হাসনাবাদ লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। 

হাওড়া ডিভিশনে কেন, কোন কোন ট্রেন বাতিল করা হল? দেখে নেওয়া যাক-

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে এবং জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে রেল ব্লক রয়েছে। শনিবার এই রুটে ৬ ঘন্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন রয়েছে। খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে লেভেল ক্রশিং গেট-এর কাছে এই ব্লকটি সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত চলবে। জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লেভেল ক্রশিং গেট-এর মধ্যে ব্লক চলবে সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টো ১০ পর্যন্ত। 

Advertisement

কোন কোন ট্রেন বাতিল করা হল?

  • কাটোয়া-হাওড়া লোকাল: ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২।  
  • কাটোয়া-ব্যান্ডেল লোকাল: ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮।
  • কাটোয়া-শিয়ালদা লোকাল: ৩১১১২। আপ 
  • হাওড়া-কাটোয়া লোকাল: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭। 
  • হাওড়া-ব্যান্ডেল লোকাল: ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১।
  • শিয়ালদা-কাটোয়া লোকাল: ৩১১১১। 

 

POST A COMMENT
Advertisement