Indian Railways: ঠিক দুপুরবেলা হবে রেলের কাজ, হাওড়া-শিয়ালদা ডিভিশনে বাতিল ১৮টি ট্রেন, লিস্ট দেখুন

Local Train: হাওড়া ডিভিশনে রবিবার বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন। ৭৫ মিনিট ব্যান্ডেল স্টেশনের সবকটি লাইন বন্ধ থাকবে।

Advertisement
ঠিক দুপুরবেলা হবে রেলের কাজ, হাওড়া-শিয়ালদা ডিভিশনে বাতিল ১৮টি ট্রেন, লিস্ট দেখুনহাওড়া-শিয়ালদা ডিভিশনে বাতিল ১৮টি ট্রেন, লিস্ট দেখুন
হাইলাইটস
  • হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর।
  • ফের একবার হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি লাইনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন।
  • রবিবার টানা ৭৫ মিনিট ব্যান্ডেল স্টেশনের সবকটি লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। ফের একবার হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি লাইনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। পাশাপাশি, শিয়ালদা ডিভিশনেও বাতিল করা হয়েছে কয়েকটি ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশন লিমিটে উন্নয়নমূলক কাজের জন্য ১৩ সেপ্টেম্বর, রবিবার টানা ৭৫ মিনিট ব্যান্ডেল স্টেশনের সবকটি লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। 

রেল কর্তৃপক্ষের বুলেটিন অনুযায়ী, রবিবার দুপুর ১১:৩০ টা থেকে দুপুর ১২:৪৫ টা পর্যন্ত মোট ৭৫ মিনিটের পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে ব্যান্ডেল স্টেশনে। এর জেরে হাওড়া, শিয়ালদহ, বর্ধমান, মেমারি, নৈহাটি এবং কাটোয়া শাখার একাধিক লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বাতিল থাকছে মোট ১৮টি EMU ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হল? দেখে নেওয়া যাক।

ট্রেন নম্বর ট্রেন রুট  ট্রেন ছাড়ার সময় (24 ঘণ্টার  হিসেবে)
37827 হাওড়া- বর্ধমান 11:30
37829 হাওড়া- বর্ধমান 12:30
37832 বর্ধমান- হাওড়া 09:55
37834 বর্ধমান- হাওড়া 11:22
37235 হাওড়া- ব্যান্ডেল 10:40
37237 হাওড়া- ব্যান্ডেল 11:05
37239 হাওড়া- ব্যান্ডেল 11:15
37242 ব্যান্ডেল- হাওড়া 11:22
37244 ব্যান্ডেল- হাওড়া 12:15
37246 ব্যান্ডেল- হাওড়া 12:30
37651 হাওড়া- মেমারি 08:35
37652 মেমারি- হাওড়া 11:10
37536 ব্য়ান্ডেল - নৈহাটি 11:42
37535 নৈহাটি - ব্যান্ডেল 12:10
37749 ব্যান্ডেল - কাটোয়া 12:15
37748 কাটোয়া- ব্যান্ডেল 13:00
31151 শিয়ালদা - বর্ধমান 10:15
31152 বর্ধমান- শিয়ালদা 14:40

 

POST A COMMENT
Advertisement