Local Train: শিয়ালদা বনগাঁ শাখায় ফের লোকাল ট্রেন বিভ্রাট, দমদম পৌঁছতেই কালঘাম ছুটল যাত্রীদের

অফিস টাইমে ফের লোকাল ট্রেন বিভ্রাট। বুধবার দমদম স্টেশনে পয়েন্ট বিভ্রাটের জেরে ভুগতে হল শিয়ালদা-বনগাঁ শাখার যাত্রীদের। একেবারে অফিস টাইমে এই ঘটনা ঘটায় সমস্যায় পড়তে হয়েছে বহু নিত্যযাত্রীকে।

Advertisement
শিয়ালদা বনগাঁ শাখায় ফের লোকাল ট্রেন বিভ্রাট, দমদম পৌঁছতেই কালঘাম ছুটল যাত্রীদেরচলতি সপ্তাহের শেষে বাতিল থাকবে ১২টি ট্রেন
হাইলাইটস
  • অফিস টাইমে ফের লোকাল ট্রেন বিভ্রাট।
  • দমদম স্টেশনে পয়েন্ট বিভ্রাটের জেরে ভুগতে হল শিয়ালদা-বনগাঁ শাখার যাত্রীদের।
  • দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় বহু ট্রেনকে।

অফিস টাইমে ফের লোকাল ট্রেন বিভ্রাট। বুধবার দমদম স্টেশনে পয়েন্ট বিভ্রাটের জেরে ভুগতে হল শিয়ালদা-বনগাঁ শাখার যাত্রীদের। একেবারে অফিস টাইমে এই ঘটনা ঘটায় সমস্যায় পড়তে হয়েছে বহু নিত্যযাত্রীকে।

সূত্রের খবর, এদিন সকাল সাড়ে আটটার পর থেকেই গোলযোগ শুরু হয়। যার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় বহু ট্রেনকে। সেই তালিকায় রয়েছে এসি লোকালও।

কোন কোন ট্রেন দেরি করল?

সকাল ৩৩৮২২ বনগাঁ-শিয়ালদা লোকাল প্রায় ১ ঘণ্টা দেরিতে শিয়ালদা পৌঁছায়। এছাড়াও, প্রায় ৩০ মিনিট দেরিতে বিধাননগর স্টেশনে পৌঁছায় ৩৩৪৩৪ বারাসত-শিয়ালদা লোকাল। দমদম স্টেশনে ঢুকতে প্রায় ৪০ মিনিট লেট করে ৩৩৮০২ বনগাঁ-শিয়ালদা মাতৃভূমি লোকাল। ৩৩৪২২ মধ্যমগ্রাম-শিয়ালদা লোকাল প্রায় ৪০ মিনিট পর দমদম স্টেশনে পৌঁছায়। এমনকি নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর দমদম জংশনে পৌঁছায় ৩৩৭৬২-এর রানাঘাট-শিয়ালদা এসি লোকালও।

দীর্ঘক্ষণ ট্রেন দমদম স্টেশনে দাঁড়িয়ে থাকায় পরপর শিয়ালদাগামী একাধিক লোকাল ট্রেন লাইনে দাঁড়িয়ে পরে। মিনিট ২০ পরেও অবস্থার উন্নতি না হওয়ায় অনেক যাত্রীই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে থাকেন। অফিস টাইমে এই ভোগান্তির জেরে ক্ষুব্ধ বহু যাত্রী।

বিস্তারিত আসছে...
 

 

POST A COMMENT
Advertisement