ভোটের দিন লোকাল ট্রেনের পরিষেবা কেমন থাকবে? খোঁজ নিল bangla.aajtak.in

ভোটের দিন কলকাতা ও শহরতলিতে লোকাল ট্রেন চলবে কিনা, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। অনেকেরই প্রশ্ন বুধবার লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে কি? 

Advertisement
ভোটের দিন লোকাল ট্রেনের পরিষেবা কেমন থাকবে? খোঁজ নিল bangla.aajtak.inভোটের দিন লোকাল ট্রেনের পরিষেবা কেমন থাকবে?
হাইলাইটস
  • ভোটের দিন কলকাতা ও শহরতলিতে লোকাল ট্রেন চলবে কিনা, তা নিয়ে ধন্দ।
  • অনেকেরই প্রশ্ন বুধবার লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে কি?
  • কোন রুটে কখন প্রথম ও শেষ ট্রেন চলবে?

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ভোটের পর দ্বিতীয় দফায় মূল ফোকাস কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। ফলে ভোটের দিন কলকাতা ও শহরতলিতে লোকাল ট্রেন চলবে কিনা, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। অনেকেরই প্রশ্ন বুধবার লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে কি? 

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবচরণ মাঝি bangla.aajtak.in কে জানান, পূর্ব রেলের তরফে প্রতিটি ডিভিশনের সবকটি শাখাতেই যথেষ্ট পরিমাণে ট্রেন দেওয়া হয়েছে। তিনি বলেন, "নির্বাচন কমিশনের তরফে এখনও ভোটের জন্য কোনও স্পেশাল ট্রেন চালানোর মতো প্রয়োজনীয়তার কথা জানানো হয়নি। যদি কমিশন তেমন কোনও বার্তা দেয়, তবে সেই মতো ট্রেন চালানো হবে।"

অন্যদিকে, পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত সোমবার বিকেলে bangla.aajtak.in কে জানান, এখন পর্যন্ত কোনও স্পেশাল লোকাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়নি। অন্য দিনের মতোই লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে।

কোন রুটে কখন প্রথম ও শেষ ট্রেন চলবে?

  • অন্যান্য দিনের মতোই শিয়ালদা থেকে ৩১৮১১ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল ছাড়বে ভোর ৩টে বেজে ২০ মিনিটে। 
  • শিয়ালদা-বনগাঁ রুটে শিয়ালদা থেকে ৩৩৮১১ শিয়ালদা-বনগাঁ লোকাল ছাড়বে ভোর ৩টে বেজে ১০ মিনিটে।
  • শিয়ালদা-বজবজ রুটে শিয়ালদা থেকে ৩৪১১২ শিয়ালদা-বজবজ লোকাল ছাড়বে ভোর ৩টে বেজে ৪৫ মিনিটে।
  • শিয়ালদা-ডায়মন্ড হারবার রুটে শিয়ালদা থেকে ৩৪৮১২ শিয়ালদা-ডায়মন্ড হারবার গ্যালোপিং লোকাল ছাড়বে ভোর ৩টে বেজে ৫৪ মিনিটে।
  • অন্যদিকে, হাওড়া থেকে বর্ধমান রুটে প্রথম ট্রেন চলবে ভোর ৪টের সময়।
  • প্রথম হাওড়া- মেদিনীপুর থেকে লোকাল চলবে ভোর ৩টের সময়।

কলকাতা শহরে মেট্রো পরিষেবা কেমন থাকবে?

মেট্রো পরিষেবা ওই দিন কেমন থাকবে তা জানতে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল bangla.aajtak.in । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওই দিন স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা। অর্থাৎ ভোটের কোনও প্রভাব মেট্রোতে অন্তত পড়ছে না।
 

 

POST A COMMENT
Advertisement