বিমানের জ্বালানির দামও বাড়ল, ১ এপ্রিল থেকে আরও কী কী ধাক্কা আম আদমিকে? মিলিয়ে নিন

এপ্রিল মাসের শুরুতেই আমজনতার জন্য দুঃসংবাদ। মাসের প্রথম দিন থেকেই মহার্ঘ হচ্ছে এলপিজি, ATF থেকে শুরু করে আরও একাধিক জিনিস। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে।

Advertisement
বিমানের জ্বালানির দামও বাড়ল, ১ এপ্রিল থেকে আরও কী কী ধাক্কা আম আদমিকে? মিলিয়ে নিন১ এপ্রিল থেকে আমজনতার খরচ কত বাড়ল
হাইলাইটস
  • এপ্রিল মাসের শুরুতেই আমজনতার জন্য দুঃসংবাদ।
  • মাসের প্রথম দিন থেকেই মহার্ঘ হচ্ছে এলপিজি, ATF
  • কোন কোন জিনিসে খরচ বাড়ছে? জেনে নিন

এপ্রিল মাসের শুরুতেই আমজনতার জন্য দুঃসংবাদ। মাসের প্রথম দিন থেকেই মহার্ঘ হচ্ছে এলপিজি, ATF থেকে শুরু করে আরও একাধিক জিনিস। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে। তালিকায় রয়েছে আরও একাধিক জিনিস। সেগুলি কী কী? জেনে নেওয়া যাক।

বাণিজ্যিক LPG-র দাম বাড়ল:

দেশজুড়ে বাণিজ্যিক LPG-র দাম বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২১৮ টাকা। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১৯৪ টাকা। মুম্বইয়ে দাম বেড়েছে ১৯৬ টাকা এবং চেন্নাইয়ে ২০৩ টাকা। নতুন দাম বৃদ্ধির জেরে কলকাতায় কমার্শিয়াল গ্যাসের নয়া রেট হয়েছে  ২২০৮ টাকা।

ATF আরও মহার্ঘ

দেশে ATF-এর দামে ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। লিটার প্রতি ATF-এর দাম বেড়েছে মাত্র ১৫ টাকা। কলকাতায় ATF-এর দাম রয়েছে ১ লক্ষ ৯ হাজার ৪৫০ টাকা। দাম বৃদ্ধির ফলে বিমান কোম্পানিগুলিও ভাড়া বাড়াতে পারে। সেক্ষেত্রে পকেটে চাপ পড়বে বিমান যাত্রীদের।

TATA-দের গাড়ির দাম বাড়ছে

মার্চেই টাটা মোটরসের তরফে তাঁদের প্যাসেঞ্জার গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। ১ এপ্রিল থেকে এই দাম লাগু হচ্ছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড ICE চালিত যাত্রীবাহী গাড়ির পোর্টফোলিওতে সামান্য মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। ১ এপ্রিল থেকে এই দাম লাগু হয়েছে। কাঁচামালের ক্রমাগত দাম বৃদ্ধির প্রভাব আংশিকভাবে মোকাবিলা করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার বাজারে ট্রেডারদের খরচ বাড়ছে

শেয়ার বাজারে ট্রেডারদের জন্য নিয়মকানুনও পরিবর্তন করেছে। সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বৃদ্ধির ফলে ডেরিভেটিভস-এ লেনদেন আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফিউচারস অ্যান্ড অপশনস (F&O)-এর আওতায়, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স ০.০২% থেকে বাড়িয়ে ০.০৫% করা হয়েছে এবং অপশন প্রিমিয়ামের উপর কর ও অপশনের উপর আবগারি শুল্ক যথাক্রমে ০.১% ও ০.১২৫% থেকে বাড়িয়ে ০.১৫% করা হয়েছে।  

 

POST A COMMENT
Advertisement