LPG e-KYC Process: Indane, Bharat ও HP গ্যাসের গ্রাহকরা কীভাবে e-KYC করবেন? স্টেপ বাই স্টেপ গাইড রইল

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নেই, এমন গ্রাহকরা যাকে ভরতুকি দামে রান্নার গ্যাস পান অথবা ডোমেস্টিক রেটে সিলিন্ডার কিনতে পারেন এবং রান্নার গ্যাসের কালোবাজারি রোখা ও স্বচ্ছতা আনতে কেন্দ্র e-KYC প্রক্রিয়া করানোর নির্দেশ দিয়েছে। 

Advertisement
Indane, Bharat ও HP গ্যাসের গ্রাহকরা কীভাবে e-KYC করবেন? স্টেপ বাই স্টেপ গাইড রইলLPG e-KYC ভেরিফিকেশন প্রক্রিয়া
হাইলাইটস
  • যদি ১৬ অগাস্টের ডেডলাইন মিস হয়ে যায়?
  • কত টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হতে পারে?
  • ঘরোয়া রান্নার গ্যাসও বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে কিনতে হতে পারে

১৬ অগাস্ট প্রায় এসে গেল! নিরবিচ্ছিন্ন ভাবে রান্নার গ্যাসের সরবরাহ পেতে LPG সিলিন্ডারের গ্রাহকদের আধার-বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন সম্পূর্ণ করতেই হবে ১৬ অগাস্টের মধ্যে। ইন্ডিয়ান অয়েল গ্রাহকদের জানিয়ে দিয়েছে, e-KYC প্রক্রিয়া ১৬ অগাস্টের মধ্যে সম্পর্ণ করতেই হবে, কারণ সরকার এলপিজি কানেকশনের ভেরিফিকেশন নিয়ে কড়া অবস্থান নিয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নেই, এমন গ্রাহকরা যাকে ভরতুকি দামে রান্নার গ্যাস পান অথবা ডোমেস্টিক রেটে সিলিন্ডার কিনতে পারেন এবং রান্নার গ্যাসের কালোবাজারি রোখা ও স্বচ্ছতা আনতে কেন্দ্র e-KYC প্রক্রিয়া করানোর নির্দেশ দিয়েছে। 

যদি ১৬ অগাস্টের ডেডলাইন মিস হয়ে যায়?

ইন্ডিয়ান অয়েল রান্নার গ্যাসের গ্রাহকদের সতর্ক করেছে, 'ডোমেস্টিক রেটে LPG সিলিন্ডার পেতে হলে আপনাকে e-KYC সম্পূর্ণ করা বাধ্যতামূলক। এর আগে আপনাকে একাধিকবার জানানো হলেও এখনও আপনি e-KYC করেননি। আপনি IndianOil ONE App-এর মাধ্যমে বাড়িতে বসেই, অথবা আপনার গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে কিংবা সিলিন্ডার ডেলিভারি করতে আসা কর্মীর মাধ্যমে e-KYC করতে পারেন। ১৬ অগাস্ট ২০২৬-এর মধ্যে e-KYC না করলে, e-KYC সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি ডোমেস্টিক রেটে LPG সিলিন্ডার পাওয়ার যোগ্য থাকবেন না। তাই যত দ্রুত সম্ভব আপনার e-KYC সম্পূর্ণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।'

এখানে স্পষ্ট করা দরকার,  e-KYC না করলে রান্নার গ্যাসের সরবরাহ বন্ধ হবে না। শুধু গ্রাহকরা ডোমেস্টিক রেটে রান্নার গ্যাস পাবেন না যতদিন ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে। সে ক্ষেত্রে ঘরোয়া রান্নার গ্যাসও বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে কিনতে হতে পারে। যার ফলে অনেক বেশি টাকা গুনতে হবে।

কত টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হতে পারে?

ঘরোয়া ও বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামের অনেকটাই পার্থক্য রয়েছে। অগাস্টে ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম কলকাতায় ৯৬৮ টাকা। সেখানে ১৯ কেজি-র বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতায় ২ হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। অর্থাত্‍ প্রায় ৩ হাজার টাকা দিয়ে ঘরোয়া রান্নার গ্যাস কিনতে হবে। 

Advertisement

এর আগে non-PMUY গ্রাহক বাদ দিয়ে বাকি গ্রাহকদের  e-KYC করা আবশ্যিক জানানো হয়েছিল চলতি বছরের মার্চ মাসেই। কিন্তু বহু গ্রাহক তা করেননি। তাই ১৬ অগাস্টের মধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য গ্রাহকদের বার বার সজাগ করছে তেল সংস্থাগুলি। 

Indane Gas-এর e-KYC কীভাবে করবেন?

Indane গ্যাসের গ্রাহকরা IndianOil ONE App ও Aadhaar FaceRD app-এর মাধ্যমে ঘরে বসেই e-KYC ভেরিফিকেশন করে নিতে পারবেন।  IndianOil ONE app-এ প্রথমে আপনার মোবাইল নম্বর ও ইমেল লিঙ্কডকরে রেজিস্টার করতে হবে। তারপর ১৬ ডিজিটের  LPG ID অ্যাড করতে হবে। এই আইডি আপনি গ্যাসের ক্যাশমেমো অথবা সাবস্ক্রিপশন ভাউচারে পেয়ে যাবেন। গ্রাহকের ডিটেলস চলে এলেই, My Profile-এ গিয়ে re-KYC অপশন সিলেক্ট করতে হবে। তারপর নির্দেশগুলি পড়ে সম্মতি দেওয়ার পর ‘Face Authentication’ অপশনটি বেছে নিতে হবে। এরপর FaceRD অ্যাপের মাধ্যমে আধার বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ করতে হবে। এছাড়াও, গ্রাহক চাইলে নিজের Indane গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে অথবা সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি কর্মীর সাহায্য নিয়েও e-KYC সম্পূর্ণ করতে পারবেন।

Bharat Gas-এর গ্রাহকরা কীভাবে e-KYC ভেরিফিকেশন করবেন?

Bharat গ্যাসের গ্রাহকরা ঘরে বসেই Hello BPCL app-এ ভেরিফিকেশন করে নিতে পারবেন।  হোমস্ক্রিনে e-KYC অপশন সিলেক্ট করে। রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর দিলে একটি OTP আসবে, এরপর প্রযোজ্য নিয়ম ও শর্তাবলি মেনে নিয়ে সম্মতি জানাতে হবে। তারপর গ্রাহক e-KYC বা আধার যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।

HP Gas-এর গ্রাহকরা কীভাবে  e-KYC ভেরিফিকেশন করবেন?

HP গ্যাসের গ্রাহকরা HP Pay app অথবা Aadhaar FaceRD app-এ ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। HP Pay অ্যাপে LPG অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর OTP-এর মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করে একটি MPIN তৈরি করতে হবে। তারপর ‘My HP’ বিভাগে গিয়ে LPG অপশন বেছে নিয়ে e-KYC-তে ক্লিক করতে হবে। এরপর সম্মতি জানিয়ে ‘Capture Face’ অপশনটি নির্বাচন করতে হবে। তখন Aadhaar FaceRD অ্যাপ খুলে যাবে এবং সেখানে ধাপে ধাপে মুখের ছবি দিয়ে আধার যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

POST A COMMENT
Advertisement