বায়োমেট্রিক বাধ্যতামূলক করল কেন্দ্র, নইলে মিলবে না ভর্তুকির টাকা১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে LPG গ্যাস সিলিন্ডারের নিয়ম। শনিবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, এবার গ্যাস সিলিন্ডার কানেকশনে বাধ্যতামূলক করা হয়েছে LPG আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন। ১ অক্টোবরের আগে LPG-তে এই আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন না করলে আর মিলবে না ভর্তুকির টাকা। সরকার জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের সুবিধা যেন শুধুমাত্র যোগ্য পরিবারগুলোর কাছেই পৌঁছায় তা নিশ্চিত করা।
বহু লোকের এলপিজি আধার বায়োমেট্রিকস অথেন্টিকিশেন করা হয়ে গিয়েছে
সরকার জানিয়েছে, যেসব গ্রাহক ইতিমধ্যেই তাঁদের বায়োমেট্রিক আধার যাচাইকরণ সম্পন্ন করেছেন, তাঁদের এই প্রক্রিয়াটি আবার করতে হবে না। পেট্রোলিয়াম মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট ২৭.৪৩ কোটি গার্হস্থ্য এলপিজি গ্রাহকের মধ্যে প্রায় ৮৯.৯% তাঁদের বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করে ফেলেছেন। অর্থাৎ আর প্রায় ২.৮ কোটি মানুষের আধার অথেন্টিকেশন বাকি।
কেন্দ্র জানিয়েছে, এখনও LPG সিলিন্ডারে সকলকেই ভর্তুকি দেওয়া হয়। কিন্তু ১ অক্টোবেরর মধ্যে আধার ভেরিফিকেশন না করা হলে ওই গ্রাহকেরা আর ভর্তুকি সহকারে LPG কিনতে পারবেন না। কেন্দ্রের বক্তব্য, ভুয়ো ভর্তুকিপ্রাপ্ত গ্রাহক ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কীভাবে বাড়িতে আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন করবেন?
সিলিন্ডার ডেলিভারির সময়: ডেলিভারি বয় বাড়িতে এলে মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির জরজায় বসেই অথেন্টিকেশন করতে পারবেন।
ডিস্ট্রিবিউটরের শোরুমে: গ্রাহকরা সরাসরি তাদের এলপিজি ডিস্ট্রিবিউটর (এজেন্সি) শোরুমে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন।
LPG কোম্পানিগুলোর অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে: ইন্ডেন গ্রাহকরা ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপ, ভারতগ্যাস গ্রাহকরা হ্যালোবিপিসিএল অ্যাপ এবং এইচপি গ্যাস গ্রাহকরা এইচপি পে অ্যাপ ব্যবহার করে আধার অথেন্টিফিকেশন করতে পারেন।