LPG Rules: আজই শেষ দিন, ২ মিনিটের এই কাজ না করলে সমস্য়া হবে LPG সিলিন্ডার বুকিংয়ে, জরুরি আপডেট

যে সব বাড়িতে LPG কানেকশন রয়েছে, তাঁদের জন্য জরুরি খবর। LPG e-KYC করার শেষ দিন রয়েছে আজ। দুপুর ১১টা পর্যন্ত সময় বৃদ্ধি করেনি গ্যাস কোম্পানিগুলি।

Advertisement
আজই শেষ দিন, ২ মিনিটের এই কাজ না করলে সমস্য়া হবে LPG সিলিন্ডার বুকিংয়ে, জরুরি আপডেট
হাইলাইটস
  • যে LPG ব্যবহারকারীরা এখনও গ্যাস কানেকশনে e-KYC করেননি তাঁদের সময়সীমা শেষ হতে চলেছে।
  • ৩১ অগাস্ট পর্যন্ত সময় রয়েছে ই-কেওয়াইসি আপডেট করার।
  • এরপর গ্য়াস বুকিং করতে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।

এলপিজি গ্রাহকদের জন্য জরুরি আপডেট। যে LPG ব্যবহারকারীরা এখনও গ্যাস কানেকশনে e-KYC করেননি তাঁদের সময়সীমা শেষ হতে চলেছে। গ্যাস কোম্পানিগুলির তরফে দেওয়া শেষ তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত সময় রয়েছে ই-কেওয়াইসি আপডেট করার। এরপর গ্য়াস বুকিং করতে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।

বেশি দামে LPG সিলিন্ডার কিনতে হতে পারে

ইন্ডেন গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস-এর  গ্রাহকদের জন্য এলপিজি ই-কেওয়াইসি নিয়মটি প্রযোজ্য। LPG-র এই e-KYC করার শেষ দিন ছিল ১৬ অগাস্ট। ইতিমধ্যেই দু'বার গ্যাস কোম্পানিগুলির তরফে এই  ই-কেওয়াইসি'র মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যদি কোনও গ্রাহক এরপরেও e-KYC আপডেট করতে না পারেন, সেক্ষেত্রে তাঁরা আর ডোমেস্টিক দামে এলপিজি সিলিন্ডার পাবেন না। তবে তাঁদের LPG কানেকশন চালুই থাকবে।

সিলিন্ডার কত দিয়ে কিনতে হবে?

LPG ই-কেওয়াইসি না করা হলে সরাসরি তার প্রভাব পড়বে গ্রাহকদের পকেটে।  বর্তমানে, একটি ১৪.২ কেজি ডোমেস্টিক সিলিন্ডারের দাম কলকাতায় রয়েছে ৯৬৮ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে  ২,৮৭২.৫০ টাকা। তবে বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাসের পরিমাণ থাকে ১৯ কেজি। এবার ই-কেওয়াইসি না করা হলে ১৪.২ কেজির গ্যাস কত দিয়ে কিনতে হবে, তা এখনও স্পষ্ট করেনি LPG সরবরাহকারী কোম্পানিগুলি।

তবে, যেসব গ্রাহক ইতিমধ্যেই নিজেদের ভেরিফিকেশন করিয়ে নিয়েছেন, তাদের আর এই প্রক্রিয়া করার দরকার নেই। কেন্দ্রের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, যে সব গ্রাহক এখনও ভেরিফিকেশন সম্পন্ন করেননি, তাদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক।

কীভাবে গ্যাসের e-KYC করবেন?

ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা ঘরে বসেই ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপের মাধ্যমে, অথবা কোনও এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বা এলপিজি ডেলিভারি কর্মী এলে তার সাহায্যে ই-কেওয়াইসি করতে পারেন। এই প্রক্রিয়ায় গ্রাহক ভেরিফিকেশনের জন্য আধার অথেনটিকেশন ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড বা আধার নম্বর, এলপিজি কানেকশনের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর এবং এলপিজি কাস্টমার নম্বর বা এলপিজি আইডি। 

ইন্ডেন ব্যবহারকারী: ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদের অবশ্যই IndianOil ONE অ্যাপে গিয়ে তাদের এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর, তাদের এলপিজি আইডি লিঙ্ক করার জন্য ই-কেওয়াইসি (e-KYC) বা আধার অথেন্টিকেশন বেছে নিন। আধার অথেন্টিকেশনে অনুমতি দেওয়ার পর, FaceRD অ্যাপ ব্যবহার করে একটি ফেস স্ক্যান করুন। ভেরিফিকেশন জমা দিন এবং আপনার ই-কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন।

Advertisement

একইভাবে, ভারত গ্যাস ব্যবহারকারীরা কোম্পানির 'হ্যালো বিপিসিএল' অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি করতে পারবেন। এইচপি গ্যাস গ্রাহকরাও কোম্পানির 'এইচপি পে' অ্যাপটি খুলে দ্রুত এই প্রক্রিয়া সেরে ফেলতে পারেন।

 

POST A COMMENT
Advertisement