কবে মিলবে নতুন LPG সিলিন্ডার, এই কাজ না করলে কাটা হতে পারে গ্যাসের কানেকশন

LPG কানেকশনের উপর থেকে নিষেধাজ্ঞা কবে উঠবে? কবে পাওয়া যাবে নতুন LPG সিলিন্ডার? কোন কাজ করতে ব্যর্থ হলে কাটা হতে পারে আপনার রান্নার গ্যাসের কানেকশন? বিস্তারিত জেনে নিন...

Advertisement
কবে মিলবে নতুন LPG সিলিন্ডার, এই কাজ না করলে কাটা হতে পারে গ্যাসের কানেকশনLPG কানেকশন নিয়ে বড় আপডেট
হাইলাইটস
  • LPG কানেকশন নিয়ে সরকারের বড় আপডেট
  • কবে মিলবে নতুন গ্যাস কানেকশন
  • কোন কাজ না করলে কাটা হবে গ্যাসের কানেকশন?

পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে বিবাদ অব্যাহত। আর তার জেরে সরকারের অস্থায়ী নিষেধাজ্ঞা এবং ফলস্বরূপ দেশব্যাপী নতুন সিলিন্ডার কানেকশন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তেল কোম্পানিগুলিও নতুন কানেকশন দিচ্ছে না। গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র বর্তমান গ্রাহকদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।  

এছাড়াও গ্যাস কানেকশনের ক্ষেত্রে আরও বেশ কিছু বিধিনিষেধ প্রযোজ্য হয়েছে। যার ফলে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তেল কোম্পানিগুলির মতে, চলতি বছর মার্চ থেকে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন কানেকশন দেওয়া হয়নি। পেট্রোলিয়াম মন্ত্রক অবশেষে এই নিয়ে মুখ খুলেছে। 

সরকার কী আপডেট দিচ্ছে?
পেট্রোলিয়াম মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন LPG কানেকশন সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। এই সময়ে LPG সংস্থাগুলি প্রধানত বর্তমান গ্রাহকদের সময়মতো রিফিল করার দিকে মনোযোগ দিচ্ছে। যাতে আগে থেকে কানেকশন থাকা ব্যবহারকারীর গ্যাসের ঘাটতির সম্মুখীন না হন। 

সরকার বলছে, LPG কানেকশনের উপর নিষেধাজ্ঞা স্থায়ী নয়। পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং LPG সরবারহ স্থিতিশীল হলে নতুন কানেকশন দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে। 

LPG নিয়ে কোম্পানিগুলির কী বক্তব্য?
তেল কোম্পানিগুলি নতুন গ্রাহকদের চেয়ে বর্তমান গ্রাহকদের চাহিদা মেটানোর উপর বেশি মনোযোগ দিচ্ছে। যাদের কানেকশন আগে থেকেই আছে, তাদের জন্য রিফিলের ব্যবস্থা করা হচ্ছে। অচল হয়ে যাওয়া কানেকশনগুলি পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। এছাড়াও ব্যবহারকারীদের KYC সম্পন্ন করার উপর ক্রমাগত জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, প্রতারণামূলক LPG ক্রয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাণিজ্যিক গ্যাস ক্রয়ের ঊর্ধ্ব সীমা আরোপ করা হয়েছে। 

সরকার আদেশ জারি করেছে, যে সব এলাকায় PNG কানেকশন রয়েছে সেখানকার বাসিন্দাদের অবশ্যই PNG কানেকশন নিতে হবে। যাদের PNG এবং LPG উভয় কানেকশন রয়েছে, তাদের অবশ্যই LPG কানেশনটি ছেড়ে দিতে হবে। তা না করলে তাদের গ্যাসের কানেকশন কেটে দেওয়া হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement