Rules Change: মদ থেকে LPG, ১ নভেম্বর একাধিক নিয়ম বদল, প্রভাব পড়বে সোজা পকেটে

November New Rules: নভেম্বর মাসের শুরু থেকেই একাধিক নিয়মে আসছে বদল। মদ কেনার ক্ষেত্রে পেমেন্টের নিয়ম থেকে LPG-র দাম, সবকিছুতেই ১ নভেম্বর থেকে পরিবর্তন আসন্ন।

Advertisement
মদ থেকে LPG, ১ নভেম্বর একাধিক নিয়ম বদল, প্রভাব পড়বে সোজা পকেটেমদ থেকে LPG, ১ নভেম্বর থেকেই নিয়ম বদল, কোথায় খরচ বাড়বে?
হাইলাইটস
  • নতুন মাসের শুরু থেকেই বেশ কিছু বড় পরিবর্তন আসছে।
  • গ্যাসের দাম থেকে শুরু করে হাইওয়ে রাস্তা, মদের দাম আপডেট পর্যন্ত সবকিছুকেই প্রভাবিত করবে এই নতুন নিয়মগুলি।
  • নভেম্বর মাসে হওয়া এমন ৫টি পরিবর্তন সম্পর্কে জেনে নেওয়া যাক।

অক্টোবর মাসের শেষ সপ্তাহ চলছে। ক্যালেন্ডারে লোড হচ্ছে নভেম্বর। নতুন মাসের শুরু থেকেই বেশ কিছু বড় পরিবর্তন আসছে। ১ নভেম্বর থেকেই নয়া নিয়ম কার্যকর হবে। যার প্রভাব সরাসরি টের পাবে আমজনতা। বাড়ির কিচেনে গ্যাসের দাম থেকে শুরু করে হাইওয়ে রাস্তা, মদের দাম আপডেট পর্যন্ত সবকিছুকেই প্রভাবিত করবে এই নতুন নিয়মগুলি। নভেম্বর মাসে হওয়া এমন ৫টি পরিবর্তন সম্পর্কে জেনে নেওয়া যাক।

LPG সিলিন্ডারের দাম

প্রতি মাসের মতো নভেম্বরের প্রথম দিনেও দেশের মানুষ LPG সিলিন্ডারের দামের পরিবর্তনের দিকে নজর রাখবেন। এর আগে ১ অক্টোবর ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। তবে ১৪-কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তাই ১ নভেম্বরও দামের পরিবর্তন হতে পারে। শুধু LPG নয়, দামে বদল হতে পারে ATF-রও।

GST সংক্রান্ত নিয়ম বদল

১ নভেম্বর থেকে দেশে যে দ্বিতীয় বড় পরিবর্তনটি কার্যকর হতে চলেছে, তা GST সংক্রান্ত। GST নিয়মের পরিবর্তন ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিতে পারে। GST প্রক্রিয়াকে সহজ করার জন্য এই নিয়ম করা হচ্ছে। রিপোর্ট বলছে, সরকার ট্যাক্স রিফান্ডে দেরি কমাতে এবং ব্যবসার উপর নথিপত্রের বোঝা কমাতে প্রস্তুতি নিয়েছে। এই পরিবর্তনগুলির আওতায়, কিছু ক্ষেত্রে অটোমেটিকভাবে রিফান্ড অনুমোদনের ব্যবস্থা চালু করা হবে। এছাড়াও, যেসব ব্যবসার বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার কম এবং যারা সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করে, তাদের জন্য একটি নতুন রিটার্ন ব্যবস্থা চালু করা হবে। 

মদের দামে নতুন নিয়ম

মদ কেনা নিয়ে তামিলনাড়ুতে নতুন নিয়ম জারি করা হয়েছে। ১ নভেম্বর থেকে তামিলনাড়ুতে মদের দাম সংক্রান্ত নিয়ম বদলাতে চলেছে। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে, ১,০০০ টাকার বেশি দামের মদের বোতল খুচরো  বিক্রির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক। এর মানে হল,  যদি কোনও ক্রেতা মদের দোকানে গিয়ে ১,০০০ টাকার বেশি দামের মদ কেনেন, তাহলে ক্যাশে তা কেনা যাবে না।

Advertisement

মোবাইল ফোন নিয়ে নয়া নিয়ম

মোবাইল ফোন নিয়েও কেন্দ্র একটি নয়া নিয়ম জারি করেছে। ১ নভেম্বর থেকে টেলিকমিউনিকেশন বিভাগের তরফে একটি আদেশে বলা হয়েছে, সমস্ত মোবাইল ব্যবহারকারীর ক্ষেত্রেই কলারের নাম প্রদর্শন করা বাধ্যতামূলক হবে। এতদিন বহু গ্রাহক কলারের নাম জানার জন্য  ট্রুকলারের মতো মোবাইল অ্যাপ ব্যবহার করতেন। ১ নভেম্বর থেকে সেই প্রয়োজনীয়তা থাকছে না। কারণ, এবার মোবাইল স্ক্রিনেই কলারের নাম দেখা যাবে। 

হাইওয়ের ক্ষেত্রে কী নিয়ম

মুম্বই থেকে যদি পুনে যেতে হয়, তবে এই নিয়মটিও জরুরি। নতুন নিয়মে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের নতুন কানেক্টিং সড়কে সব ধরনের যানবাহন আর চলাচল করতে পারবে না। মহারাষ্ট্র হাইওয়ে পুলিশ এই রুটে মালবাহী যানবাহনের চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ১ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।

 

POST A COMMENT
Advertisement