LPG সিলিন্ডারের নিয়মে বড় পরিবর্তন করল কেন্দ্রLPG গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর। নিয়ম বদলে দিল কেন্দ্র সরকার। এলপিজি সরবরাহ ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করল কেন্দ্র। গতকাল সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনীতে LPG গ্রাহকদের আরও বেশি সুবিধা অফার করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকদের PNG কানেকশন নেওয়ার পর তাঁদের চিরতরে LPG কানেকশন ছেড়ে দিতে আর বাধ্য করা হবে না। এখন, নতুন নিয়ম অনুযায়ী, এলপিজি গ্রাহকদের জন্য দুটি বিকল্প থাকবে। প্রথমত, কোনও গ্রাহক যদি PNG কানেকশন নিয়ে থাকেন, তবে তিনি ৩০ দিনের মধ্যে তাঁর LPG কানেকশন বিচ্ছিন্ন করার জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, গ্রাহকরা ভবিষ্যতে তাদের lpg কানেকশন ফের চালু করার জন্য একটি ট্রান্সফার ভাউচার সংগ্রহ করতে পারবেন।
কেন্দ্র জানাচ্ছে, যারা চাকরি, পড়াশোনা বা অন্য কারণে ঘন ঘন এলাকা পরিবর্তন করেন এবং এমন কোনও জায়গায় যান, যেখানে PNG পরিষেবা পাওয়া যায় না, তাঁদের জন্য এই ট্রান্সফার ভাউচারটি দারুণ উপকারী হতে চলেছে। এক্ষেত্রে, গ্রাহকরা ভবিষ্যতে কোনও পিএনজি-বিহীন এলাকায় গিয়ে থাকলে সহজেই তাঁদের LPG কানেকশন ফের চালু করতে পারবেন।
এই নতুন ব্যবস্থাটি বদলির চাকরি করা লোক, অভিবাসী পরিবার, ভাড়াটে, পড়ুয়া এবং যারা ঘন ঘন শহর পরিবর্তন করে, এমন পরিবারের জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সরকারের দাবি, নিয়মের এই গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দেবে। কারণ এর ফলে বারবার নতুন LPG কানেকশন নেওয়ার প্রয়োজন হবে না এবং এটি PNG ও LPG পরিষেবার মধ্যে আরও ভালো সমন্বয় সাধন হবে।
উল্লেখ্য বিষয় হল, মধ্যপ্রাচ্যে সঙ্কটের কারণে LPG সিলিন্ডার বুকিং করার পর অপেক্ষায় থাকতে হচ্ছে গ্রাহকদের। এমন ক্ষেত্রে অপেক্ষার সময় কমাতে সরকার আমজনতাকে PNG কানেকশন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। সম্প্রতি, সরকার সাত দিনের মধ্যে PNG কানেকশনের আবেদনপত্র প্রক্রিয়াকরণের জন্য নির্দেশ জারি করেছে। যা সুবিধা দেবে নতুন PNG গ্রাহকদের।