LPG থেকে ক্রেডিট কার্ড, আধার; ১ অগাস্ট থেকেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম?

August Rules Change: অগাস্ট মাসের শুরু থেকেই একাধিক নিয়মে আসছে বদল। এই নিয়ম পরিবর্তনগুলি সরাসরি আমজনতার পকেটে প্রভাব ফেলতে পারে। কোন কোন ক্ষেত্রে বদল আসছে? জেনে নেওয়া যাক।

Advertisement
LPG থেকে ক্রেডিট কার্ড, আধার; ১ অগাস্ট থেকেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম?১ অগাস্ট থেকেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম?
হাইলাইটস
  • প্রতি মাসের শুরুতে বেশ কিছু নিয়মে বড় বড় পরিবর্তন আসে।
  • এই নিয়মগুলি সরাসরি আমজনতার পকেটে প্রভাব ফেলে।
  • অগাস্টের শুরু থেকেও এমন একাধিক নিয়ম বদলে যেতে চলেছে।

জুলাই মাস শেষ হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। আর দিনকয়েক পরে নতুন মাস শুরু হওয়ার আগেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। প্রতি মাসের শুরুতে বেশ কিছু নিয়মে বড় বড় পরিবর্তন আসে। যা সরাসরি আমজনতার পকেটে প্রভাব ফেলে। অগাস্টের শুরু থেকেও এমন একাধিক নিয়ম বদলে যেতে চলেছে। সেই নিয়গুলি কী কী জেনে নেওয়া যাক।

LPG-র দামে বদল

প্রতি মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে LPG সংস্থাগুলি। এই মাসেও তার ব্যতিক্রম হবে না। সেক্ষেত্রে দাম কমানো অথবা বাড়ানো হতে পারে। গত কয়েক মাসে দাম একই রয়েছে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের। অগাস্ট মাসে দামে ওঠা-নামা হয় কিনা সেদিকে নজর রয়েছে আমজনতার।

ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম

১ আগস্ট থেকে বিভিন্ন ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আনতে পারে। এর মধ্যে থাকতে পারে বার্ষিক ফি বা অন্যান্য চার্জের ক্ষেত্রে পরিবর্তন, রিওয়ার্ড পয়েন্টে বদল ও বিভিন্ন পরিষেবার শর্তে পরিবর্তন। 

FD রেটের ক্ষেত্রে পরিবর্তন

ফিক্সড ডিপোজিটেও রেটের ক্ষেত্রে অগাস্টে পরিবর্তন আসতে পারে।  যদি RBI-এর MPC-এর বৈঠকে রেপো রেট নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে একাধিক ব্যাঙ্ক এফডি-তেও সুদের হার বৃদ্ধি করতে পারে।

আধার কার্ড সংক্রান্ত নিয়ম বদল

১ অগাস্ট থেকে আধার কার্ডের নিয়মে পরিবর্তন আসতে চলেছে। ভারতীয় ব্যাঙ্ক এবং বিমা সংস্থাগুলি ২০২৬ সালের আগস্টের মধ্যে একটি সাধারণ গ্রাহক শনাক্তকরণ ব্যবস্থা চালু করবে। এর মধ্যে অ্যাসেট ম্যানেজাররাও অন্তর্ভুক্ত থাকবে। এই নতুন ব্যবস্থাটির নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার ২.০ (CKYC)। অ্যাকাউন্ট খোলা এবং তথ্য আপডেট করার সময়, কোম্পানিগুলিকে ডেটা অ্যাক্সেস করার জন্য গ্রাহকের সম্মতি নিতে হবে। 

আয়কর নিয়ে বড় আপডেট

সাধারণ চাকুরিজীবীদের জন্য আয়কর জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে ৩১ জুলাই। এরপর ১ অগাস্ট থেকে আয়কর জমা দিতে হলে লেট ফাইন প্রযোজ্য হতে পারে। এক্ষেত্রে ১০০০-৫০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement