Maa Tara Express Barrackpore: ব্যারাকপুরে ঠিক কখন, কতক্ষণ দাঁড়াবে মা তারা এক্সপ্রেস, টাইম জানিয়ে দিল রেল

Maa Tara Express Sealdah to Rampurhat: ব্যারাকপুরে মা তারা এক্সপ্রেস কখন, কতক্ষণ দাঁড়াবে, তা জানিয়ে দিল রেল। বুধবার থেকেই এই স্টপেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরফলে বিরাট সুবিধা পাবে ব্যারাকপুর, সোদপুর এলাকার মানুষেরা।

Advertisement
ব্যারাকপুরে ঠিক কখন, কতক্ষণ দাঁড়াবে মা তারা এক্সপ্রেস, টাইম জানিয়ে দিল রেলবারাকপুরে ঠিক কখন, কতক্ষণ দাঁড়াবে মা তারা এক্সপ্রেস
হাইলাইটস
  • যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল।
  • ব্যারাকপুর স্টেশনে পরীক্ষামূলক ভাবে স্টপেজ দেওয়া হচ্ছে মা তারা এক্সপ্রেসকে।
  • বুধবার থেকেই এই স্টপেজ দেওয়া হবে। ফলে দারুণ সুবিধা পাবেন যাত্রীরা।

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। ব্যারাকপুর স্টেশনে পরীক্ষামূলক ভাবে স্টপেজ দেওয়া হচ্ছে মা তারা এক্সপ্রেসকে। ২৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকেই এই স্টপেজ দেওয়া হবে। ফলে দারুণ সুবিধা পাবেন যাত্রীরা।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকেই ১৩১৮৭/ ১৩১৮৮ শিয়ালদা– রামপুরহাট– শিয়ালদা মা তারা এক্সপ্রেস ব্যারাকপুর স্টেশনে দাঁড়াবে। ঠিক কোন সময় ট্রেনটি ব্যারাকপুর পৌঁছবে ও তারপর কখন ছাড়বে তাও জানিয়েছে রেল। 

​১৩১৮৭ শিয়ালদা– রামপুরহাট মা তারা এক্সপ্রেস সকাল ০৭:৪১ মিনিটে বারাকপুরে পৌঁছাবে এবং ০৭:৪২ মিনিটে ছাড়বে। অর্থাৎ ১ মিনিটের মতো স্টপেজ থাকবে। অপরদিকে ১৩১৮৮ রামপুরহাট – শিয়ালদা মা তারা এক্সপ্রেস ফিরতি পথে বিকেল ৫:৫৩ মিনিটে ব্যারাকপুরে পৌঁছাবে এবং ১৭:৫৪ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।

রেলের দাবি, ​বারাকপুরে এই অতিরিক্ত স্টপেজের ফলে ব্যারাকপুর ও সংলগ্ন অঞ্চলের যাত্রীরা বিখ্যাত মা তারা মন্দিরের জন্য প্রসিদ্ধ রামপুরহাটের অভিমুখে সরাসরি যাতায়াতের সুবিধা পাবেন। এই নতুন ব্যবস্থা ব্যারাকপুর অঞ্চল থেকে রামপুরহাটগামী নিত্য ও অন্যান্য সাধারণ যাত্রীদের ভ্রমণকে আরও সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলেই মনে করছে রেল।

উল্লেখ্য, তারাপীঠ ও বোলপুর যাওয়ার অত্যন্ত জনপ্রিয় ট্রেন হল মা তারা। এই ট্রেনটি যায় মেন লাইন দিয়ে। শিয়ালদা ছাড়াও এটি  নৈহাটি ও ব্যান্ডেলে দাঁড়ায়। তাই এই দুই স্টেশনের আশপাশে থাকা মানুষের সুবিধা হয়। আর সূত্রের খবর, অনেক দিন ধরেই এই ট্রেনটা যাতে ব্যারাকপুরে দাঁড়ায়, এমন একটা দাবি ছিল রেলযাত্রীদের। সেই দাবিই এবার মেনে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

 

POST A COMMENT
Advertisement