Aadhaar নিয়ে বড় খবর! আগামিকাল থেকে বন্ধ হচ্ছে এই পরিষেবা

নতুন আধার কীভাবে ডাউনলোড করবেন: আগামিকাল থেকে এম-আধার অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে, জেনে নিন কীভাবে নতুন অ্যাপ ডাউনলোড করবেন।

Advertisement
Aadhaar নিয়ে বড় খবর! আগামিকাল থেকে বন্ধ হচ্ছে এই পরিষেবাআগামিকাল থেকে এম-আধার অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে, জেনে নিন কীভাবে নতুন অ্যাপ ডাউনলোড করবেন।
হাইলাইটস
  • আপনি কি স্মার্টফোনে ডিজিটাল আধার কার্ড ব্যবহারের জন্য ‘mAadhaar’ অ্যাপটি ব্যবহার করেন?
  • ৩০ জুনের পর থেকে এই বহুল ব্যবহৃত mAadhaar অ্যাপটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।
  • সমস্ত আধার গ্রাহককে যত দ্রুত সম্ভব এই নতুন অ্যাপ্লিকেশনটিতে স্থানান্তরিত বা শিফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনি কি স্মার্টফোনে ডিজিটাল আধার কার্ড ব্যবহারের জন্য ‘mAadhaar’ অ্যাপটি ব্যবহার করেন? তবে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি একটি খবর। আগামিকাল, অর্থাৎ ৩০ জুনের পর থেকে এই বহুল ব্যবহৃত mAadhaar অ্যাপটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। আধার কার্ড প্রদানকারী নিয়ামক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI)-র তরফে জানানো হয়েছে, এই অ্যাপটিকে সরকারি ভাবে ‘রিটায়ার’ বা পরিষেবা থেকে মুক্ত করা হচ্ছে। এর পরিবর্তে নাগরিকদের জন্য সম্পূর্ণ নতুন ও আরও সুরক্ষিত একটি ‘Aadhaar App’ নিয়ে আসা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সমস্ত আধার গ্রাহককে যত দ্রুত সম্ভব এই নতুন অ্যাপ্লিকেশনটিতে স্থানান্তরিত বা শিফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি UIDAI তাদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। তারা জানিয়েছে, পুরনো অ্যাপটিতে আর কোনও নতুন আপডেট বা সুরক্ষা সংক্রান্ত প্যাচ দেওয়া হবে না, যার ফলে ধীরে ধীরে এর সমস্ত অনলাইন পরিষেবা স্তব্ধ হয়ে যাবে।

কী কী নতুন সুবিধা থাকছে এই নতুন আধার অ্যাপে?
কেন্দ্রীয় সরকারের দাবি, নতুন এই ‘Aadhaar App’ আগের তুলনায় অনেক বেশি আধুনিক এবং সাইবার ফ্রড বা জালিয়াতি রুখতে সক্ষম। এই অ্যাপে বেশ কিছু যুগান্তকারী ফিচার যুক্ত করা হয়েছে:

ফেস অথেন্টিকেশন (Face Authentication): এবার থেকে ওটিপি (OTP) বা ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি শুধুমাত্র মুখের স্ক্যান বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমেই পরিচয় যাচাই করা সম্ভব হবে।

সুরক্ষিত কিউআর কোড (QR Code): এখন আর আপনাকে সব জায়গায় আধার কার্ডের হার্ড কপি বা জেরক্স জমা দিতে হবে না। প্রয়োজন অনুযায়ী আপনি এই অ্যাপ থেকে একটি নির্দিষ্ট কিউআর কোড দেখিয়েই নিজের পরিচয় প্রমাণ করতে পারবেন।

বায়োমেট্রিক লক ও আনলক: আপনার আঙুলের ছাপ বা বায়োমেট্রিক তথ্য যাতে কেউ অপব্যবহার করতে না পারে, তার জন্য এই অ্যাপের মাধ্যমেই খুব সহজে বায়োমেট্রিক লক (Biometric Lock) অন বা অফ করা যাবে।

Advertisement

গোপনীয়তা রক্ষা: নতুন অ্যাপটিতে তথ্যের গোপনীয়তা বা প্রাইভেসির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কোনও জায়গায় যদি শুধুমাত্র আপনার নাম ও বয়সের প্রমাণ দরকার হয়, তবে পুরো আধার নম্বর না দেখিয়েই আপনি নির্দিষ্ট তথ্য শেয়ার করতে পারবেন।

আসল অ্যাপ চেনার উপায় এবং ডাউনলোডের নিয়ম
গুগল প্লে স্টোর (Google Play Store) বা অ্যাপল অ্যাপ স্টোরে (Apple App Store) আধার সংক্রান্ত অনেক ভুয়ো অ্যাপও ঘুরে বেড়ায়। ভুলবশত সেগুলিতে লগ-ইন করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার বা ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। তাই আসল অ্যাপ ডাউনলোড করার সময় নিচে দেওয়া নিয়মগুলি অবশ্যই মেনে চলুন:

১) অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোরে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে গিয়ে ‘Aadhaar App’ লিখে সার্চ করুন।

২) অ্যাপের নামের নিচে সব সময় তার ডেভেলপার বা প্বলিশারের নাম দেখতে পাওয়া যায়। ডাউনলোড করার আগে নিশ্চিত হয়ে নিন যে সেখানে ‘UIDAI’ (Unique Identification Authority of India) লেখা রয়েছে কি না। ডেভেলপার হিসেবে অন্য কোনও নাম বা থার্ড পার্টি সংস্থার নাম থাকলে তা ভুয়ো বা ম্যালওয়্যার হতে পারে।

৩) অ্যাপটি ইন্সটল করার পর আপনার আধার নম্বর এবং আধারের সঙ্গে লিঙ্কড থাকা নিবন্ধিত মোবাইল নম্বরটি দিন।

৪) এরপর মোবাইলে আসা ওটিপি (OTP) এবং ফেস অথেন্টিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার নতুন অ্যাকাউন্ট ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

ভবিষ্যতে আধার সংক্রান্ত সমস্ত সরকারি ও বেসরকারি কাজ এই নতুন অ্যাপের মাধ্যমেই পরিচালিত হবে। তাই আর দেরি না করে আজই আপনার ফোনের পুরনো ভার্সান বদলে নতুন অ্যাপটি ডাউনলোড করে নিন। 

POST A COMMENT
Advertisement