নতুন আধার অ্যাপবন্ধ হচ্ছে পুরনো mAadhaar অ্যাপ। সেই মতো ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই খবর সামনে আসার পরই অনেকের প্রশ্ন, তাহলে এরপর কি হবে? কোন অ্যাপের মাধ্যমে করা যাবে কাজ? সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, নতুন আধার অ্যাপেই এখন থেকে কাজ হবে।
কেন পুরনো এমআধার অ্যাপ বন্ধ করল কেন্দ্র?
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, দেশের সমস্ত আধার ব্যবহারকারীর জন্য আরও কড়া নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের উপর বেশি নিয়ন্ত্রণ এবং আধুনিক ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থা চালু করার লক্ষ্য নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সেই মতো বন্ধ পুরনো এমআধার অ্যাপ বন্ধ করছে তারা। সবাইকে নতুন আধার অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
X-এ শেয়ার করা একটি পোস্টে আধারের অফিসিয়াল অ্যাকাউন্ট এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে। সেই পোস্টে এমআধার ব্যবহারকারীদের নতুন Aadhaar অ্যাপ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়েছে, 'এমআধার খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। নতুন আধার অ্যাপ ডাউনলোড করুন। দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার ও হাতের মুঠোয় পরিষেবা উপভোগ করুন। এটি আপনার আধার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করার জন্য তৈরি করা হয়েছে।'
নতুন অ্যাপটি শুধু পুরনো এমআধার প্ল্যাটফর্মের ডিজাইন বদল নয়। এটি দৈনন্দিন জীবনে আধার যাচাইকরণ এবং পরিচয়পত্র শেয়ারের পদ্ধতিও বদলে দিচ্ছে।
আসলে এমআধার অ্যাপে যাচাইকরণের সময় প্রায়শই ব্যক্তির সম্পূর্ণ আধার তথ্য দেখা যেত। কিন্তু নতুন প্ল্যাটফর্মে নির্দিষ্ট তথ্য শেয়ার এবং পরিচয় যাচাই ব্যবস্থার ক্ষেত্রে বেড়েছে প্রাইভেসি।
নতুন আধার অ্যাপে কিউআর শেয়ারিং ও ফেস অথেনটিকেশন
নতুন আধার অ্যাপের সেরা ফিচার হল QR-ভিত্তিক আধার শেয়ারিং। এই ফিচারের মাধ্যমে হোটেল, হাসপাতাল, সরকারি অফিস এবং অন্যান্য পরিষেবা কেন্দ্রে সরাসরি যাচাইকরণ আরও সহজ হবে।
সম্পূর্ণ আধার তথ্য দেখানোর বদলে এখন ব্যবহারকারীরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য কিউআর ভেরিফিকেশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন।
অথেনটিকেশন ব্যবস্থাতেও বড় আপগ্রেড আনা হয়েছে। আগে আধার অ্যাক্সেসের ক্ষেত্রে মূলত এসএমএস-এর মাধ্যমে পাঠানো ওটিপি-এর উপর নির্ভর করত।
নতুন ব্যবস্থায় ওটিপি-এর পাশাপাশি ফেস অথেনটিকেশন এবং কিউআর ভেরিফিকেশনও লাগতে পারে। এর উদ্দেশ্য হল আধারের অসাধু ব্যবহার কমানো এবং ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও নিরাপদ করা।
সংস্থার দাবি, নতুন অ্যাপটি ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে।
এখন মানুষ সরাসরি অ্যাপ থেকেই ফিঙ্গারপ্রিন্ট, মুখের পরিচয় এবং আইরিস অথেনটিকেশন লক বা নিয়ন্ত্রণ করতে পারবেন।
UIDAI-এর মতে, এতে বিশেষ করে শেয়ার করা বা পাবলিক ডিভাইসে অননুমোদিত অ্যাক্সেসের ঝুঁকি কমবে।
কীভাবে নতুন Aadhaar অ্যাপ সেট আপ করবেন
তারপর আধার নম্বর যোগ করে আবার OTP যাচাই সম্পূর্ণ করতে হবে। তাহলেই কাজ শেষ।