UPI-এ বড় বদল, পিন ছাড়াই ৫,০০০ টাকা পর্যন্ত পেমেন্টের সুবিধা, কীভাবে? 

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও এক ধাপ এগোল UPI। এবার ইউপিআই-এ পিন না দিয়েই ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এমন নতুন সুবিধা চালু করেছে একাধিক ব্যাঙ্ক ও ফিনটেক সংস্থা।

Advertisement
UPI-এ বড় বদল, পিন ছাড়াই ৫,০০০ টাকা পর্যন্ত পেমেন্টের সুবিধা, কীভাবে? 
হাইলাইটস
  • ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও এক ধাপ এগোল UPI
  • এবার ইউপিআই-এ পিন না দিয়েই ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও এক ধাপ এগোল UPI। এবার ইউপিআই-এ পিন না দিয়েই ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এমন নতুন সুবিধা চালু করেছে একাধিক ব্যাঙ্ক ও ফিনটেক সংস্থা।

এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ইউপিআই পিনের বদলে বায়োমেট্রিক পদ্ধতি, যেমন আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বা মুখের পরিচয় (ফেস আইডি), ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারবেন। ফলে ছোটখাটো দৈনন্দিন লেনদেন আরও দ্রুত, সহজ এবং নিরাপদ হয়ে উঠবে।

কী এই নতুন ফিচার?
এই প্রযুক্তিকে বলা হচ্ছে বায়োমেট্রিক ইউপিআই অথেনটিকেশন। এর মাধ্যমে ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেনে আর পিন দেওয়ার প্রয়োজন নেই। তবে এর বেশি অর্থের ক্ষেত্রে আগের মতোই ইউপিআই পিন বাধ্যতামূলক থাকবে।

কোথায় চালু হয়েছে?
ICICI Bank তাদের iMobile অ্যাপে এই সুবিধা চালু করেছে। এতে গ্রাহকরা কিউআর কোড স্ক্যান, অনলাইন কেনাকাটা বা ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনে বায়োমেট্রিক ব্যবহার করতে পারবেন।

একইভাবে PhonePe এবং CRED-ও এই সুবিধা চালু করেছে। বিশেষ করে PhonePe-তে ‘ওয়ান-টাচ পেমেন্ট’-এর মাধ্যমে দ্রুত লেনদেন করা যাচ্ছে।

নিরাপত্তা কতটা?
এই ব্যবস্থায় ব্যবহারকারীর ডিভাইসে আগে থেকেই সুরক্ষিতভাবে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যই ব্যবহার করা হয়, নতুন করে কোনো ডেটা সংগ্রহ করা হয় না। ফলে নিরাপত্তা বজায় থাকে।

তবে যদি বায়োমেট্রিক যাচাইকরণ ব্যর্থ হয়, তখন বিকল্প হিসেবে ইউপিআই পিন ব্যবহার করার সুযোগও রাখা হয়েছে। সব মিলিয়ে, এই নতুন ফিচার ইউপিআই পেমেন্টকে আরও ঝটপট ও ব্যবহারবান্ধব করে তুলবে, বিশেষ করে দৈনন্দিন ছোট লেনদেনের ক্ষেত্রে।

 

POST A COMMENT
Advertisement