বাড়িতে বসেই মালদার আম পাবেন অনলাইনে, নয়া প্ল্যাটফর্ম ‘আমার মালদা’, কীভাবে?

বাঙালির আবেগ আর গরমের সবচেয়ে মধুর উপহার, মালদার আম এবার আরও সহজে পৌঁছে যাবে বিশ্বের যেকোনও প্রান্তে। আর দোকানে ঘুরে বা পরিচিতের উপর নির্ভর নয়, এক ক্লিকেই ঘরে বসে অর্ডার করে পাওয়া যাবে ফজলি, হিমসাগর, আম্রপালি, মল্লিকা কিংবা গোপালভোগের মতো সুস্বাদু আম।

Advertisement
বাড়িতে বসেই মালদার আম পাবেন অনলাইনে, নয়া প্ল্যাটফর্ম ‘আমার মালদা’, কীভাবে?
হাইলাইটস
  • জেলা প্রশাসনের উদ্যোগে এবার মালদহের আমকে বিশ্ববাজারে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতে চালু করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম।
  • ই ব্যবস্থার মাধ্যমে শুধু কেনাবেচাই নয়, আমচাষি, ব্যবসায়ী এবং রফতানিকারকদের এক ছাতার তলায় আনা হবে।

বাঙালির আবেগ আর গরমের সবচেয়ে মধুর উপহার, মালদার আম এবার আরও সহজে পৌঁছে যাবে বিশ্বের যেকোনও প্রান্তে। আর দোকানে ঘুরে বা পরিচিতের উপর নির্ভর নয়, এক ক্লিকেই ঘরে বসে অর্ডার করে পাওয়া যাবে ফজলি, হিমসাগর, আম্রপালি, মল্লিকা কিংবা গোপালভোগের মতো সুস্বাদু আম।

জেলা প্রশাসনের উদ্যোগে এবার মালদহের আমকে বিশ্ববাজারে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতে চালু করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। এই ব্যবস্থার মাধ্যমে শুধু কেনাবেচাই নয়, আমচাষি, ব্যবসায়ী এবং রফতানিকারকদের এক ছাতার তলায় আনা হবে।

‘আমার মালদা’ নামে একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা সরাসরি অনলাইনে আম অর্ডার করতে পারবেন। পাশাপাশি জেলা ও রাজ্যস্তরের ব্যবসায়ীদের তথ্যও এখানে পাওয়া যাবে, ফলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সহজে যোগাযোগ সম্ভব হবে।

মঙ্গলবার এই নতুন পরিষেবার সূচনা করেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর। তিনি জানান, আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে মালদহের আমকে আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে ই-কমার্স ব্যবস্থাকে শক্তিশালী করে আম বিক্রির পরিধি বাড়ানো হবে।

জেলাশাসক আরও জানান, আম রফতানির ক্ষেত্রে সংরক্ষণ, পরিবহণ এবং পরিকাঠামো উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নতুন প্ল্যাটফর্ম চালু হলে শুধু ব্যবসায়ীরাই নয়, আমপ্রেমীরাও সরাসরি উপকৃত হবেন।

সব মিলিয়ে বলা যায়, এবার আর সীমান্ত বা দূরত্ব বাধা নয়, মালদহের আম পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি আমপ্রেমীর ঘরে, একেবারে সহজ ক্লিকেই।

POST A COMMENT
Advertisement