শহরের মধ্যে ব্যবহারে কম খরচের জন্য CNG VXi (O) ভ্যারিয়েন্টও ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।Maruti Alto K10: আজও মধ্যবিত্তের চার চাকা কেনা স্বপ্নের মতো। আর সেই কারণেই মারুতি অল্টো কে টেনের মতো কম দামের গাড়ির বিক্রি এত বেশি। কম দামে গাড়ি, ভাল মাইলেজ, সস্তায় মেনটেন এবং শহরের ভিড় রাস্তায় আরামসে চালানো। এই সব কারণেই এখনও দেশের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক এই মডেল। যাঁরা প্রথম গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে অল্টো K10 এখনও পছন্দের তালিকায় থাকে।
ভারতের বাজারে মারুতি সুজুকি অল্টো K10-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৭০ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম ৫.৪৫ লক্ষ টাকা। বিভিন্ন ক্রেতার প্রয়োজন মাথায় রেখে সংস্থা মোট আটটি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। STD (O), LXi (O), VXi (O) এবং VXi+ (O) ট্রিমে পাওয়া যায় গাড়িটি।
ইঞ্জিন ও পারফরম্যান্স
অল্টো K10-এ রয়েছে ৯৯৮ সিসির ১.০ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বাধিক ৬৮ হর্সপাওয়ার শক্তি এবং ৯১ Nm টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড AMT গিয়ারবক্সের বিকল্প।
যাঁরা কম খরচে বেশি চলার কথা ভাবছেন, তাঁদের জন্য রয়েছে CNG সংস্করণও। সেখানে শক্তি কমে ৫৬ হর্সপাওয়ার এবং ৮২ Nm টর্ক হলেও জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে এই ভ্যারিয়েন্ট যথেষ্ট আকর্ষণীয়।
মাইলেজই সবচেয়ে বড় অস্ত্র
ভারতীয় ক্রেতাদের কাছে গাড়ি কেনার সময় মাইলেজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় অল্টো K10 যথেষ্ট শক্তিশালী। পেট্রোল সংস্করণে সর্বাধিক ২৪.৩৯ কিলোমিটার প্রতি লিটার এবং CNG সংস্করণে ৩৩.৮৫ কিলোমিটার প্রতি কেজি পর্যন্ত মাইলেজ দাবি করেছে সংস্থা।
ফিচারের দিক থেকেও এগিয়েছে
ছোট গাড়ি হলেও ফিচারের অভাব নেই। টপ ভ্যারিয়েন্টে রয়েছে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যার্ড Apple CarPlay ও Android Auto, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডো, রিমোট কীলেস এন্ট্রি, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল এবং চার স্পিকারের অডিও সিস্টেম।
ফলে শহুরে দৈনন্দিন ব্যবহারে প্রয়োজনীয় প্রায় সব আধুনিক সুবিধাই পাওয়া যায় এই গাড়িতে।
নিরাপত্তা
নতুন অল্টো K10-এ স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ABS, EBD, ESP এবং রিভার্স পার্কিং সেন্সর। যদিও ২০২৩ সালের Global NCAP ক্র্যাশ টেস্টে গাড়িটি ২-স্টার সেফটি রেটিং পেয়েছিল।
কোন ভ্যারিয়েন্ট সবচেয়ে জনপ্রিয়?
VXi+ (O) ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ। অন্যদিকে শহরের মধ্যে ব্যবহারে কম খরচের জন্য CNG VXi (O) ভ্যারিয়েন্টও ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।
অল্টারনেট অপশন কী আছে?
ভারতীয় বাজারে অল্টো K10-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে মারুতি সুজুকি S-Presso এবং Renault Kwid। তবে দীর্ঘদিনের ব্র্যান্ড ভরসা, বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক এবং কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে অল্টো K10-কে এখনও এগিয়ে।