Mera Ration 2.0 App: ফোনে এই App থাকলেই রেশন পেয়ে যাবেন, কীভাবে রেজিস্ট্রেশন?

রেশন মিলবে দেশের যে কোনও প্রান্ত থেকে। ফোনে ইনস্টল করে ফেলুন এই অ্য়াপ। কীভাবে রেজিস্ট্রেশন করবেন? সব তথ্য রইল।

Advertisement
ফোনে এই App থাকলেই রেশন পেয়ে যাবেন, কীভাবে রেজিস্ট্রেশন?মেরা রেশন ২.০ অ্যাপ
হাইলাইটস
  • রেশন মিলবে দেশের যে কোনও প্রান্ত থেকে
  • ফোনে ইনস্টল করে ফেলুন এই অ্য়াপ
  • কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

অনেকেই বাড়িতে থাকেন না। কাজের সূত্রে ভিন রাজ্যে বা ভিন জায়গায় বাস করেন। আর এমন ব্যক্তিরা এতদিন রেশন পেতেন না। যদিও এবার এই সমস্য়ার সমাধান করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তারা একটি অ্যাপ নিয়ে এসেছে। এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে তোলা যাবে রেশন। পাশাপাশি মিলবে আরও একাধিক পরিষেবা। তাই ঝটপট এই নয়া পরিষেবা সম্পর্কে জেনে নিন।

চালু হয়েছে মেরা রেশন কার্ড
কর্মসূত্রে বাইরে থাকার জন্য অনেকেই রেশন তুলতে পারেন না। আর দীর্ঘদিন রেশন না তোলার জন্য অনেক ক্ষেত্রেই কার্ড বাতিল হয়ে যায়। এমন পরিস্থিতিতে নতুন করে কার্ড চালু করতে কাঠখড় পেরতে হয়। যদিও এবার এই সমস্যার সহজ সমাধান করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে 'মেরা রেশন ২.০'। এই কার্ড 'ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড' প্রকল্পের অধীনে চালু করা হয়েছে। এই অ্যাপ ফোনে ইনস্টল করা থাকলে ঘরে বসেই একাধিক পরিষেবা মিলবে। 

আসলে কেন্দ্রীয় সরকারের এটা ভাল করে জানে যে ভারতে অনেকেই পরিযায়ী শ্রমিক কাজ করেন। আর তাঁদের কথা মাথায় রেখে সামনে আনা হয়েছে এই অ্যাপ। 

এই অ্যাপে কী কী কাজ হবে? 
একাধিক কাজ হবে এই অ্যাপের মাধ্যমে। যেমন ধরুন-
১. আপনি ও আপনার পরিবার প্রতিমাসে কতটা রেশন পেতে পারেন, সেটা জানতে পারবেন।
২. গত ৬ মাসে কতটা রেশন তোলা হয়েছে, সেটা দেখা যাবে। 
৩. এই অ্যাপের মাধ্যমে রেশনের ইকেওয়াইসি করা যাবে।
৪. রেশন কার্ডের মোবাইল নম্বর আপডেটের কাজটাও সেরে ফেলা যাবে।
৫. রেশন নিয়ে অভিযোগ থাকলে করা যাবে।
৬. পরিবারের নতুন সদস্যের নাম তোলা যাবে।
৭. জিপিএস-এর রেশন দোকান খোঁজা যাবে।
৮. দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে রেশন তোলা সম্ভব হবে।

কীভাবে রেজিস্টেশন করবেন? 
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে 'মেরা রেশন ২.০' অ্য়াপটি। ইনস্টল হলে অ্যাপটি ওপেন করুন। নিজের পছন্দের ভাষা বেছে নিন। তারপর বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করুন। সেখানে ১২ সংখ্যার রেশন কার্ড নম্বর দিতে হবে। এরপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে ওটিপি আসবে। সেটা দিয়ে দিন। তাহলেই হয়ে যাবে রেজিস্টেশন। এবার লগইনের জন্য ৮ সংখ্যার পিন সেট করুন। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement