Kolkata Station Metro: কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যাবে মেট্রো, কবে কাজ শুরু হবে? জানালেন আধিকারিক

Kolkata Station: মেট্রোর সঙ্গে জুড়ে যেতে চলেছে কলকাতা স্টেশন। এরফলে দারুণ সুবিধা পাবেন কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরা দূরপাল্লার যাত্রীরা।

Advertisement
কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যাবে মেট্রো, কবে কাজ শুরু হবে? জানালেন আধিকারিককলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যাবে মেট্রো
হাইলাইটস
  • মেট্রোর সঙ্গে জুড়ে যেতে চলেছে কলকাতা স্টেশন।
  • বিপুল অংশের মানুষের কাছে কলকাতা স্টেশনে পৌঁছানোর ঝামেলা ঝঞ্জাট শেষ হবে।
  • কলকাতা মেট্রোর তরফে কী জানানো হল?

কলকাতাবাসীর জন্য় আরও এক সুসংবাদ। এবার কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যেতে চলেছে মেট্রো পরিষেবা। সব ঠিক থাকলে আগামী কিছু বছর পরেই মেট্রো করেই পৌঁছানো যাবে আগের চিৎপুর অর্থাৎ বর্তমানের কলকাতা স্টেশনে।

কী রুট ঠিক হয়েছে?

মেট্রো রেল সূত্রে দাবি করা হয়েছে, করুণাময়ী থেকে একটি লাইন বেরিয়ে জুড়তে পারে কলকাতা স্টেশনে। সেক্ষেত্রে শহরের বিপুল অংশের মানুষের কাছে কলকাতা স্টেশনে পৌঁছানোর ঝামেলা ঝঞ্জাট শেষ হবে।

কলকাতা স্টেশন থেকে শুরু করে ক্ষুদিরাম বোস রোড, বাগজোলা খাল এবং ক্ষুদিরাম বোস রোডের কাছে বাগজোলা খাল, ৬ আইল্যান্ড সার্কেল হয়ে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত রুট টানার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই এই রুটের জরিপ করার কাজ শুরু হয়েছে। তবে লাইনটি আংশিকভাবে ভূগর্ভস্থ নাকি পুরোটাই উড়ালপুলের মাধ্যমে জুড়বে তা এখনও নিশ্চিত হয়নি।

কলকাতা মেট্রোর তরফে কী জানানো হল?

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস কান্নান এ প্রসঙ্গে bangla.aajtak.in -কে জানান, "সবে প্রাথমিক স্তরে এই কাজের জন্য আলোচনা শুরু হয়েছে। একটি নতুন লাইন চালু করতে গেলে অনেক কিছু ভাবনা-চিন্তার বিষয় থাকে। কত যাত্রী হতে পারে, দূরত্ব কতটা রয়েছে, জমির অবস্থা কেমন- এই সব বিষয়েই এখন ভাবনা চিন্তা একেবারে প্রাথমিক স্তরে চলছে।"

কলকাতা স্টেশনে মেট্রো লিঙ্ক হলে কী কী সুবিধা?

শিয়ালদা স্টেশনের উপর চাপ কমাতে পূর্ব রেলের তরফে কলকাতা স্টেশনকে ঢেলে সাজানো হয়। বর্তমানে বহু গুরুত্বপূর্ণ ট্রেন এই স্টেশন থেকেই ছাড়ে। কিন্তু এই স্টেশনে পৌঁছানো বেশ কিছু মানুষের জন্য যথেষ্ট ঝকমারি। একমাত্র মাঝেরহাট লাইনের ট্রেন ধরেই পৌঁছানো যায় এই স্টেশনে, যা কিনা ঘণ্টায় প্রায় একটি করে। এছাড়াও, বাস রুট স্টেশন থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় সেটিও সমস্যাজনক। ফলে মেট্রোর সঙ্গে কলকাতা স্টেশন লিঙ্ক হলে তা সল্টলেক সহ শহরের বিস্তীর্ণ অংশের মানুষের জন্য সুবিধাজনক হবে। এছাড়াও, মেট্রো রুট বদল করে হাওড়াতেও পৌঁছানো যাবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement