Milk Price: দুধের দাম থেকে LPG, ১ সেপ্টেম্বর থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি

রান্নাঘর থেকে শুরু করে বিমানবন্দর- সব জায়গাতেই সেপ্টেম্বর মাসে একাধিক পরিবর্তন আসছে। যার আওতায় চাপ পড়বে আমজনতার পকেটে।

Advertisement
দুধের দাম থেকে LPG, ১ সেপ্টেম্বর থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি ১ সেপ্টেম্বর থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি
হাইলাইটস
  • সেপ্টেম্বর মাসেও শুরু থেকেই একাধিক নিয়মে আসছে বদল।
  • রান্নাঘর থেকে শুরু করে বিমানবন্দর- সব জায়গাতেই এই নিয়ম পরিবর্তনগুলো এফেক্ট হতে চলেছে।
  • কোন কোন জিনিসের দাম বাড়ছে বা কমছে, দেখে নেওয়া যাক

প্রতি মাসের প্রথম দিন বেশ কিছু নিয়মে পরিবর্তন আসে। সেপ্টেম্বর মাসেও  শুরু থেকেই একাধিক নিয়মে আসছে বদল। রান্নাঘর থেকে শুরু করে বিমানবন্দর- সব জায়গাতেই এই নিয়ম পরিবর্তনগুলো এফেক্ট হতে চলেছে। নিয়ম বদলের ফলে কিছু জায়গায় যেমন স্বস্তি পাওয়া যাবে, তেমনই কিছু জায়গায় ধাক্কা খেতে হতে পারে আমজনতাকে। কোন কোন নিয়ম বদলাচ্ছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে বা কমছে, দেখে নেওয়া যাক

LPG সিলিন্ডারের দাম পরিবর্তন 

গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি  প্রতি মাসের ১ তারিখ থেকে LPG-র নতুন দাম আপডেট করে। এমন পরিস্থিতিতে, ১ সেপ্টেম্বরও সরকার এলপিজি গ্যাস সরবরাহকারী সংস্থাগুলোর মাধ্যমে এলপিজি সিলিন্ডারের নতুন দাম জানাতে পারে। গ্যাসের দাম কমলে বা বাড়লে তার সরাসরি প্রভাব আমজনতার রান্নাঘরে পড়তে বাধ্য। গত মাসের শুরুতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড় পরিবর্তন দেখা গিয়েছিল। কিন্তু  ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের ক্ষেত্রে কোনও বদল আনা হয়নি।

বিমানের জ্বালানি ATF-এর খরচ বাড়বে

সেপ্টেম্বরে বিমানের জ্বালানির দামে প্রভাব পড়তে পারে। অয়েল কোম্পানিগুলি গ্যাসের দাম আপডেট করার পাশাপাশি, ATF-রও দামে পরিবর্তন আনে। এই দামের উপর বিমানের টিকিটের ভাড়া অনেকাংশে নির্ভর করে।

গাড়ি কিনলে খরচ বাড়বে

 গাড়িপ্রেমীরা আগামীকাল থেকে পকেটে খোঁচা টের পাবেন। কারণ ১ সেপ্টেম্বর থেকে  টাটা এবং হুন্ডাইয়ের গাড়ির দাম বাড়তে চলেছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড মাসের প্রথম দিন থেকে তাদের সমস্ত ভ্যারিয়েন্টের গাড়ি এবং এসইউভি-র দাম ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়াতে চলেছে। অন্যদিকে, হুন্ডাইও গাড়ির দাম বাড়িয়েছে।

দুধের দাম বৃদ্ধি

এই পরিবর্তনটি মুম্বইবাসীর জন্য। মাসের প্রথম দিন থেকেই মুম্বইতে দুধের দাম বাড়বে। মুম্বাইয়ে  দুধের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়তে চলেছে। ফলে ৯৩ টাকার প্রতি লিটারের দুধ ১০২ টাকায় কিনতে হবে।

 

POST A COMMENT
Advertisement