Online Railway Ticket Booking: অনলাইনে টিকিট বুকিং সিস্টেমে বদল! জানেন IRCTC নতুন নিয়ম?

Online Railway Ticket Booking: আপনি শেষ কবে আপনার IRCTC অনলাইন অ্যাকাউন্ট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করেছিলেন। ব্রেনের উপর চাপ দেওয়ার পরেও যদি মনে করতে না পারেন, তাহলে এই খবরটি আপনার কাজে লাগবে।

Advertisement
 অনলাইনে টিকিট বুকিং সিস্টেমে বদল! জানেন IRCTC নতুন নিয়ম?আইআরসিটিসি-র করা পরিবর্তনগুলি সম্পর্কে সকলের জানা জরুরি
হাইলাইটস
  • আজকাল ট্রেনে ভ্রমণকারী বেশিরভাগ যাত্রীই আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন বুকিং করেন
  • আইআরসিটিসি-র করা পরিবর্তনগুলি সম্পর্কে সকলের জানা জরুরি

Indian Railways IRCTC Ticket Booking: আজকাল ট্রেনে ভ্রমণকারী বেশিরভাগ যাত্রীই আইআরসিটিসির  (IRCTC) ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন বুকিং করেন। কিন্তু আপনার কি মনে আছে আপনি শেষ কবে অনলাইনে ট্রেনের টিকিট বুক করেছিলেন? মনে না থাকলে এই খবরটি মনোযোগ দিয়ে পড়ুন। ২০২২ সালে প্রকাশিত তথ্য অনুসারে, IRCTC-এর ৩০ মিলিয়ন নিবন্ধিত (৩ কোটি) ইউজার রয়েছে। এমন পরিস্থিতিতে আইআরসিটিসি-র করা পরিবর্তনগুলি সম্পর্কে সকলের জানা জরুরি।

৪০ লক্ষ ইউজার  তাদের অ্যাকাউন্ট যাচাই করেননি
কোভিড -১৯ মহামারির পরবর্তী সময়ে ট্রেন চালাতে গিয়ে আইআরসিটিসি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করার নিয়ম পরিবর্তন করেছিল। নতুন নিয়মে, ব্যবহারকারীদের টিকিট বুক করার আগে তাদের অ্যাকাউন্ট যাচাই করতে হবে। কিন্তু প্রায় ৪০ লাখ ব্যবহারকারী এখনও তাদের অ্যাকাউন্ট যাচাই করেননি। যে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট যাচাই করেন না তারা ভবিষ্যতে অনলাইনে টিকিট বুক করতে পারবেন না।

যত তাড়াতাড়ি সম্ভব যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন
IRCTC দ্বারা জারি করা নিয়মের অধীনে, ইউজারদের অনলাইন টিকিট বুক করার আগে মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি যাচাই করা প্রয়োজন। IRCTC দ্বারা করা পরিবর্তনটি সেই যাত্রীদের জন্য প্রযোজ্য হবে যারা কোভিড -১৯ মহামারি শুরু হওয়ার পরে কয়েক মাস ধরে ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেননি। আপনি যদি এখনও আপনার অ্যাকাউন্ট যাচাই না করে থাকেন, তাহলে শীঘ্রই যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। এটি করার পরে, আপনাকে টিকিট বুকিংয়ে কোনও ধরণের সমস্যায় পড়তে হবে না। যাচাইকরণের প্রক্রিয়াটি দেওয়া হল-

মোবাইল এবং ই-মেইলের যাচাইকরণ

  • IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে যাচাইকরণ উইন্ডোতে ক্লিক করুন
  • এখন আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি লিখুন
  • উভয় তথ্য দেওয়ার পর, ভেরিফাই বাটনে ক্লিক করুন
  • এখানে ক্লিক করলে আপনার মোবাইলে OTP আসবে, মোবাইল নম্বর লিখে যাচাই করুন
  • ই-মেইল আইডিতে প্রাপ্ত কোডটি প্রবেশ করার পর, আপনার মেইল ​​আইডিও যাচাই করা হবে
  • এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে, আপনি ট্রেনের জন্য অনলাইন টিকিট বুকিং করতে পারেন
 
 

 

 

POST A COMMENT
Advertisement