ভোট মিটলেই বাড়বে পেট্রোল, ডিজেলের দাম? রিপোর্ট নিয়ে মুখ খুলল পেট্রোলিয়াম মন্ত্রক

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র সরকার। সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল, বিভিন্ন রাজ্যে নির্বাচন মেটার পরেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, এমন কোনও প্রস্তাব কেন্দ্র এখনই বিবেচনা করছে না।

Advertisement
ভোট মিটলেই বাড়বে পেট্রোল, ডিজেলের দাম? রিপোর্ট নিয়ে মুখ খুলল পেট্রোলিয়াম মন্ত্রকভোটের পরেই কি বাড়বে পেট্রোল, ডিজেলের দাম?
হাইলাইটস
  • পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র সরকার।
  • বিভিন্ন রাজ্যে নির্বাচন মেটার পরেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম?
  • পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, এমন কোনও প্রস্তাব কেন্দ্র এখনই বিবেচনা করছে না।

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র সরকার। সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল, বিভিন্ন রাজ্যে নির্বাচন মেটার পরেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, এমন কোনও প্রস্তাব কেন্দ্র এখনই বিবেচনা করছে না।

যে রিপোর্টগুলিতে এই দাবি করা হয়েছে, কেন্দ্র সরাসরি সেই রিপোর্টগুলিকে 'ফেক' বলে দাবি করেছে। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর জন্যই এমন খবর প্রকাশ করা হয়েছে।

একটি X বার্তায় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, "ফেক নিউজ। কিছু মিডিয়া রিপোর্টে পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধির ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, সরকারের তরফে এমন কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। এই ধরনের খবরগুলি নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।"

ওই পোস্টে বলা হয়েছে, "ভারতই একমাত্র দেশ, যেখানে গত ৪ বছরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। ভারত সরকার এবং তেল পিএসইউগুলি আন্তর্জাতিক মূল্যের ব্যাপক বৃদ্ধি থেকে ভারতীয় নাগরিকদের রক্ষা করার জন্য টানা পদক্ষেপ নিয়েছে।"

কেন দাম বৃদ্ধির জল্পনা করা হচ্ছিল?

একটি ব্রোকারেজ সংস্থা নিজেদের এক নোটে জানিয়েছে, একাধিক রাজ্য নির্বাচনের পর ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২৫-২৮ টাকা পর্যন্ত বাড়তে পারে। কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি দেশের জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে। পাশাপাশি, হরমুজ প্রণালীতেও অচলাবস্থার কারণেও অপরিশোধিত তেলের দামও উপরের দিকে উঠতে শুরু করেছে।

 

POST A COMMENT
Advertisement