West Bengal Ration Card Cancellation: পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল হবে, কাদের নাম বাদ যাবে? জেনে নিন

পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল করা হতে পারে। কাদের নাম বাদ যাবে? কত নাম বাদ পড়তে পারে? সব তথ্য রইল।

Advertisement
পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল হবে, কাদের নাম বাদ যাবে? জেনে নিনপশ্চিমবঙ্গে রেশন কার্ড ক্যানসেলেশন
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল করা হতে পারে
  • কাদের নাম বাদ যাবে?
  • কত নাম বাদ পড়তে পারে?

পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ রেশনের সুবিধা পান। তাঁরা রেশন দোকান থেকে চাল, গম এবং অন্য়ান্য সামগ্রী কিনে আনেন। এই সব খাদ্য সামগ্রীর উপর সরকার ভর্তুকি দেয়। তাই বাজারের থেকে কম দামে বা বিনামূল্যে রেশন পাওয়া যায়। তবে বিজেপির বরাবরের অভিযোগ যে বাংলায় এমন অনেক মানুষ রয়েছেন, যারা রেশন পাওয়ার যোগ্য নন। কিন্তু তারা বছরের পর বছর পেয়ে যাচ্ছেন। আর এমন গ্রাহকদের রেশন কার্ড বাতিল করার কাজেই লেগে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। 

আসলে ইতিমধ্যেই দেশের ৬ কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তদন্তের পরই এই সব গ্রাহকদের চিহ্নিত করে নরেন্দ্র মোদী সরকার। তারপরই কার্ড বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। সেই মতো কার্ড বাতিল করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এখনও অনেক কার্ড বাতিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

কাদের রেশন কার্ড বদল করা হতে পারে? 
রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী, ইপিএফ-এ যুক্ত কর্মী, চারচাকা গাড়ির মালিক ও ভারী কমার্শিয়াল গাড়ির মালিক রেশন কার্ড হোল্ডার আছেন কি না, এই সব তথ্য চাওয়া হচ্ছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় বাতিল হওয়া ভোটারদের নামও জোগার করা হচ্ছে। এই সব নামগুলি একবার খতিয়ে দেখা হবে। তারপর কার্ড বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। 

কত মানুষের নাম বাদ যেতে পারে? 
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গোটা দেশে ৬ কোটি রেশন কার্ড হোল্ডারদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। এরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। এদের ন্যূনতম বার্ষিক আয় ৬ লক্ষ টাকা। পাশাপাশি এদের মধ্যে অনেকেই মৃত। অনেকের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। 

আর এই ৬ কোটির মধ্য়ে পশ্চিমবঙ্গে এই ধরনের রেশন কার্ড হোল্ডারদের সংখ্যা প্রায় সাড়ে ১৭ লক্ষ। আর এই সব নাম এবার বাতিলের খাতায় চলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাদ দেওয়ার আগে যাচাই করা হবে বলেই জানা যাচ্ছে।

Advertisement

বাংলায় কত মানুষ রেশন পান? 
যতদূর খবর, দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন থেকে খাদ্যশস্য দেওয়া হয়। পশ্চিমবঙ্গের ৬ কোটি মানুষের জাতীয় প্রকল্পের অধীনে রেশন পান। আর ২ কোটি ৮০ লক্ষ মানুষের ক্ষেত্রে রাজ্য সরকার ভর্তুকি দেয়। আর এই বিরাট সংখ্যক রেশন কার্ড হোল্ডারদের থেকে এবার অনেককেই বাদ দিয়ে দেবে সরকার। সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজ। এখন দেখার শেষ পর্যন্ত কাদের কার্ড বাদ যায়। 

 

POST A COMMENT
Advertisement