শুধু স্পিড আর স্টাইলের জন্যই নয়, বরং দামের দিক থেকেও রীতিমতো চমকপ্রদ। Most Expensive Bikes: মোটরসাইকেল মানেই শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বাহন, এমনটা কিন্তু না। অনেকের কাছে বাইক একটা ইমোশন। বাইক মানে স্টাইল, প্যাশন। সেই সঙ্গে একটু লাক্সারিও। সাধারণ মানুষ তো ৩-৪ লাখ টাকার বাইক কিনতে গিয়েই হিমসিম খান। কিন্তু জানলে অবাক হবেন, বিশ্বের কিছু নামী কোম্পানি এমন সব বাইক বানিয়েছে যার দাম কোটি-কোটি টাকারও বেশি। না, শুধু যে বিশাল স্পিড বা দুর্দান্ত লুকের জন্য দাম, তা কিন্তু নয়। এই বাইকগুলিকে অনেকেই শিল্পকর্ম বলেই মনে করেন। আর সেই কারণেই, এগুলির দাম সাধারণ মানুষের কল্পনারও বাইরে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি ৫টি মোটরসাইকেল।
১. Neiman Marcus Limited Edition Fighter - $11 মিলিয়ন (প্রায় ₹৯১ কোটি)

এই বাইকটি বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল। মাত্র ৪৫টি ইউনিট তৈরি হয়েছিল। এর বিশেষ ডিজাইন, কার্বন ফাইবার বডি, এবং রেসিং স্পেসিফিকেশন এটিকে একেবারে ইউনিক করে তুলেছে। বাইকটি সর্বোচ্চ ৩০০ কিমি/ঘণ্টা স্পিড তুলতে পারে।
২. 1949 E90 AJS Porcupine - $৭ মিলিয়ন (প্রায় ₹৫৮ কোটি)

একটি ঐতিহাসিক রেসিং বাইক। মাত্র ৪টি ইউনিট তৈরি হয়েছিল। ১৯৪৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিল এই বাইকই। এটি কালেক্টরদের কাছে এক অতুলনীয় সম্পদ।
৩. Ecosse ES1 Spirit - $৩.৬ মিলিয়ন (প্রায় ₹৩০ কোটি)

এই বাইকটি টাইটানিয়াম অ্যালয় ফ্রেমে তৈরি। রয়েছে F1 প্রযুক্তির ব্যবহার। বাইকটি চালানোর জন্য বিশেষ ট্রেনিং প্রয়োজন হয়। এর ওজন অত্যন্ত কম, আর স্পিড সাংঘাতিক।
৪. Yamaha BMS Chopper - $৩ মিলিয়ন (প্রায় ₹২৫ কোটি)

এই বাইকটি আসলে একটি শিল্পকর্ম। কাস্টম চপার জাতীয় বাইক। সিটে রয়েছে কুমিরের চামড়া। স্পিডের চেয়ে এর বিলাসিতা ও ক্রিয়েটিভ ডিজাইনই একে আলাদা করে তোলে।
৫. Harley Davidson Cosmic Starship - $১.৫ মিলিয়ন (প্রায় ₹১২.৫ কোটি)

Harley Davidson-এর এই কাস্টম বাইকটি বিখ্যাত শিল্পী Jack Armstrong নিজে হাতে এঁকেছিলেন। বাইকটির ডিজাইন ও পেইন্টিং একে শিল্প ও গতির এক অনন্য মেলবন্ধনে পরিণত করেছে।