Bike Braking Tips: বাইকের ব্রেক ঠিক কীভাবে চাপবেন? বৃষ্টি, হাই স্পিড বা এমার্জেন্সির নিয়ম জানুন

বাইকের ব্রেক ঠিক কীভাবে চাপবেন? বৃষ্টি, হাই স্পিড বা এমার্জেন্সির নিয়ম জানুন। এই টিপসগুলি অবশ্যই মাথায় রাখুন।

Advertisement
বাইকের ব্রেক ঠিক কীভাবে চাপবেন? বৃষ্টি, হাই স্পিড বা এমার্জেন্সির নিয়ম জানুন বৃষ্টি, হাই স্পিড বা এমার্জেন্সির নিয়ম জানুন।
হাইলাইটস
  • বাইক চালানোর সময় শুধু গতি নিয়ন্ত্রণ করলেই হবে না।
  • সঠিকভাবে ব্রেক ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ।
  • হঠাৎ সামনে বাধা এলে অনেক চালক বুঝে উঠতে পারেন না ঠিক কীভাবে ব্রেক চাপতে হবে।

বাইক চালানোর সময় শুধু গতি নিয়ন্ত্রণ করলেই হবে না। সঠিকভাবে ব্রেক ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। অনেক দুর্ঘটনার পিছনে অতিরিক্ত গতি নয়, বরং ভুল ব্রেকিং-ই দায়ী থাকে। বিশেষ করে মোড় নেওয়ার সময়, ভেজা রাস্তায় বা হঠাৎ সামনে বাধা এলে অনেক চালক খেই হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, বাইকের সামনের এবং পিছনের ব্রেকের সঠিক কম্বিনেশনই সেফ রাইডিংয়ের অন্যতম চাবিকাঠি। পরিস্থিতি অনুযায়ী ব্রেক ব্যবহারের কৌশলও আলাদা হওয়া উচিত।

স্বাভাবিক গতিতে 
শহরের ভিতরে কম বা মাঝারি গতিতে বাইক চালানোর সময় সামনের এবং পিছনের ব্রেক একসঙ্গে ব্যবহার করা উচিত। সাধারণত ব্রেকিংয়ের প্রায় ৭০ শতাংশ কাজ করে সামনের ব্রেক এবং বাকি অংশ সামলায় পিছনের ব্রেক।

তবে হঠাৎ জোরে ব্রেক না কষে ধীরে ধীরে চাপ বাড়ানোই নিরাপদ। এতে বাইকের ভারসাম্য বজায় থাকে এবং চাকা লক হওয়ার আশঙ্কা কমে।

মোড় নেওয়ার সময় 
মোড়ের মধ্যে ঢোকার পরে ব্রেক কষা বিপজ্জনক হতে পারে। কারণ এতে বাইকের ভারসাম্য নষ্ট হতে পারে এবং স্কিড করার ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ, মোড়ে ঢোকার আগেই গতি কমিয়ে নেওয়া উচিত। প্রয়োজন হলে সামান্য পিছনের ব্রেক ব্যবহার করা যেতে পারে। তবে মোড় নেওয়ার সময় সামনের ব্রেক জোরে চাপা উচিত নয়।

বৃষ্টি বা পিচ্ছিল রাস্তায় কী করবেন?
ভেজা রাস্তা, কাদা বা বালির উপর বাইকের গ্রিপ অনেক কমে যায়। ফলে ব্রেক চাপার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।

এই পরিস্থিতিতে ব্রেক ধীরে ধীরে চাপতে হবে। সামনের ব্রেকের তুলনায় পিছনের ব্রেক একটু বেশি ব্যবহার করলে নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ হয়। রাস্তার অবস্থা খারাপ হলে নিরাপদ দূরত্ব বজায় রাখাও জরুরি।

বেশি গতিতে চললে 
হাইওয়ে বা ফাঁকা রাস্তায় বেশি গতিতে বাইক চালানোর সময় ব্রেকিং দূরত্ব অনেক বেড়ে যায়। তাই সামনে কী ঘটছে, সে দিকে সব সময় নজর রাখা প্রয়োজন।

Advertisement

গতি বেশি থাকলে প্রথমে হালকা ভাবে সামনের ব্রেক চাপতে হবে। তার পর ধীরে ধীরে চাপ বাড়াতে হবে এবং একই সঙ্গে পিছনের ব্রেক ব্যবহার করতে হবে। এক ঝটকায় ব্রেক কষলে বাইক অস্থির হয়ে পড়তে পারে।

জরুরি পরিস্থিতিতে কী করবেন?
হঠাৎ সামনে গাড়ি, পথচারী বা অন্য কোনও বাধা চলে এলে আতঙ্কিত হয়ে অনেকেই শুধুমাত্র সামনের ব্রেক চেপে ধরেন। এটিই বড় ভুল।

জরুরি অবস্থায় শক্ত ভাবে সামনের এবং পিছনের ব্রেক একসঙ্গে ব্যবহার করতে হবে। যদি বাইকে ABS (Anti-lock Braking System) থাকে, তা হলে আরও নিরাপদ ভাবে দ্রুত থামানো সম্ভব। তবে ABS থাকলেও হ্যান্ডেল শক্ত করে ধরে রাখতে হবে এবং বাইককে সোজা রাখার চেষ্টা করতে হবে।

ব্রেকিংয়ের সময় এই ভুলগুলি করবেন না
শুধু সামনের বা শুধু পিছনের ব্রেকের উপর নির্ভর করবেন না।

মোড়ের মধ্যে জোরে ব্রেক কষবেন না।

ভেজা রাস্তায় হঠাৎ ব্রেক চাপবেন না।

সামনের গাড়ির খুব কাছে থেকে বাইক চালাবেন না।

টায়ার ও ব্রেক প্যাডের রক্ষণাবেক্ষণ অবহেলা করবেন না।

সেফ রাইডিংয়ের জন্য ব্রেক ব্যবহারের সঠিক কৌশল জানা অত্যন্ত জরুরি।  
 

POST A COMMENT
Advertisement