Mukhyamantri Swasthya Bima Yojana: ঘরে বসেই করা যাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC, স্টেপ বাই স্টেপ গাইড

শুরু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC আপডেট। সুযোগ রয়েছে বাড়িতেই বসেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC আপডেট করার। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই এই কাজ করা যাবে। রইল স্টেপ বাই স্টেপ গাইডেন্স।

Advertisement
ঘরে বসেই করা যাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC, স্টেপ বাই স্টেপ গাইড মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা
হাইলাইটস
  • বাড়িতেই বসেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC আপডেট
  • মোবাইল ফোনের মাধ্যমে সহজেই এই কাজ করা যাবে
  • রইল স্টেপ বাই স্টেপ গাইডেন্স

শুরু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC আপডেট। তবে সেবা সেতু ক্যাম্পে গিয়েও অনেকে ফর্ম ফিলআপ করে উঠতে পারেননি। সেক্ষেত্রে তাঁদের জন্য এবার সুযোগ রয়েছে বাড়িতেই বসেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC আপডেট করার। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই এই কাজ করা যাবে। রইল স্টেপ বাই স্টেপ গাইডেন্স। 

প্রথমত, মোবাইল কিংবা ল্যাপটপ/কমপিউটারের ব্রাউজার থেকে ওপেন করতে হবে https://beneficiary.nha.gov.in ওয়েবসাইটটি। এখানেই আপডেট করা যাবে KYC

> মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। 
>  স্ক্রিনের ক্যাপচা কোড বসাতে হবে।
> মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে OTP দিয়ে।
> পেজ খুললে নিজের রাজ্য ও জেলা বেছে নিতে হবে। 
> পরবর্তী ধাপে যাচাই হবে উপভোক্তার পরিচয়। 
> ‘Family ID Ration Card’, ‘Aadhaar Card’ এবং ‘PM-JAY Card’-এর অপশনগুলি থাকবে। 
> সেখানে ‘Aadhaar Card’ নির্বাচন করে নিজের আধার নম্বর বসাতে হবে। 
> আবারও একটি ক্যাপচা বসাতে হবে। 
> নিজের আধার কার্ড এবং রেশন কার্ডের তথ্য পাশাপাশি মিলিয়ে দেখে নিতে হবে। নাম, পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে কোনও অমিল থাকলে পরিবারের তথ্য খুঁজে পেতে সমস্যা হতে পারে। 
> পরিবারের সদস্যদের তালিকা খুঁটিয়ে দেখে নিতে হবে। কোনও তথ্য ভুল থাকলে বা পরিবারের কোনও সদস্যের বিবরণ না দেখালে আগে সেই সমস্যার সমাধান আলাদা ভাবে করতে হবে। 
> ‘Action’ অপশন থেকে KYC করতে হবে। 
> পরিচয় যাচাইয়ের জন্য অতিরিক্ত তথ্য বা OTP চাইলে সরকারি পোর্টালের নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

পোর্টালে লগইন করতে পারলেই যে প্রত্যেকের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC সম্পূর্ণ হবে, তা কিন্তু নয়। প্রকল্পের যোগ্যতা, পোর্টালে উপলব্ধ সুবিধা এবং সরকারি অনুমোদনের উপর পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে। তাই আবেদন করার আগে পোর্টালে দেখানো নির্দেশ ভাল করে পড়ে নেওয়া আবশ্যই।

 

POST A COMMENT
Advertisement