Mukhyamantri Swasthya Bima Yojana: রাজ্যে চালু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, আপনি কি পাবেন? জেনে নিন
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু হয়ে গিয়েছে রাজ্যে। আর এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? কারা পাবেন না? জেনে নিন সব তথ্য।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা- কলকাতা,
- 28 Jul 2026,
- (Updated 28 Jul 2026, 7:55 AM IST)
হাইলাইটস
- মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু হয়ে গিয়েছে রাজ্যে
- এই প্রকল্পের সুবিধা কারা পাবেন?
- কারা পাবেন না?
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। আর সেই ধারা বজায় রেখেই এবার রাজ্যে চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা বা এমএমএসবিওয়াই। আর এই প্রকল্প ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, তাঁদের জন্য চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা।
এই প্রকল্পে সুবিধা কী মিলবে?
মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজেই এই স্বাস্থ্যবিমা সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, এই স্বাস্থ্যবিমাতেও পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে মিলবে। এক্ষেত্রে ক্যাশলেশ সুবিধা মিলবে। এটি ভারতের যে কোনও রাজ্যে ব্যবহার করা যাবে।
এরপরই প্রশাসন সূত্রে এই কার্ড সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর সেগুলি হল-
- পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা করে কার্ড থাকবে।
- পরিবারের সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনও আপার লিমিট নেই।
- শরীরে আগে থেকে কোনও রোগ থাকলেও কভার পাওয়া যাবে। সোজা ভাষায় প্রি এক্সিস্টিং ডিজিজের চিকিৎসাও মিলবে।
- এক্ষেত্রে আধারের মাধ্যমে যাচাই করে পরিষেবা দেওয়া হবে।
কোন কোন হাসপাতাল রয়েছে?
যতদূর খবর, পশ্চিমবঙ্গের অধিকাংশ বড় সরকারি এবং বেসরকারি হাসপাতাল থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায়। এছাড়া ভিন রাজ্যের একাধিক নামী হাসপাতালেও এই কার্ড কাজ করবে বে জানা যাচ্ছে।
কাপা পাবেন এই কার্ড?
- যে কোনও ভারতীয় নাগরিক এই কার্ড পাবেন।
- তাঁকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় আসছেন না, তাঁরা এই কার্ড পাবেন।
কারা পাবেন না এই পরিষেবা?
- যাঁরা ভারতীয় নাগরিক নন, পরিবারের স্থায়ী নাগরিক নন, তাঁরা এই পরিষেবা পাবেন না।
- এসআইআর-এ নাম বাদ গেলেও এই পরিষেবা মিলবে না।
- বছরে আয় ৮ লক্ষ টাকার বেশি হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা পাওয়া যাবে না।
- ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম, সিজিএইচএস, ইএসআই বা অন্য কোনও সরকারি স্বাস্থ্যবিমা থাকলে এই পরিষেবা মিলবে না।
- সরকারি সংস্থা ও গ্রুপ মেডিক্যাল ইন্স্যুরেন্স থাকলে এটি মিলবে না।
- কারও বয়স ৭০-এর বেশি হলেও এই পরিষেবা মিলবে না। তাঁরা আয়ুষ্মান ভারত পাবেন।