মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় আবেদন আয়ুষ্মান ভারত কার্ড অনেকেই করতে পারেননি নানা ক্রাইটেরিয়া ম্যাচ না করায়। সেক্ষেত্রে বিকল্প উপায় বাতলে দিয়েছে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারতের মতোই ৫ লক্ষ টাকা ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাতেও (MMSBY)। কিন্তু অনেকেই এখনও বিভ্রান্ত, কীভাবে আবেদন করা যাবে এই যোজনায়।
রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, কারও কাছে স্বাস্থ্যসাথী কিংবা আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনও সমস্যা নেই। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাতেও মিলবে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট। শুধু তাই নয়, হাসপাতালে গেলেই মিলবে এই যোজনার আবেদনপত্র।
কীভাবে মিলবে MMSBY আবেদনপত্র?
TMS পোর্টারে রোগীর আধার নম্বর দিলেই হাসপাতালের কর্মীরা জানতে পারবেন ওই ব্যক্তি কোনও স্বাস্থ্যবিমায় অন্তর্ভূক্ত আছেন কি না। যদি দেখা যায় স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান প্রকল্পে ওই রোগীর নাম নেই, সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার জন্য যোগ্য কি না, তা দেখা হবে। যোগ্য বিবেচিত হলে তৎক্ষণাৎ হাসপাতাল থেকেই ওই যোজনার ফর্ম রোগীকে দেওয়া হবে। তিনি নিজে অথবার পরিবারের তরফে ওই ফর্ম ফিলআপ করে দিলেই আবেদন করা সম্ভব হবে।
ফর্ম পূরণ করার পর 'প্রসিড টু স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট অপশন' দেখাবে TMS পোর্টালে। আধিকারিকদের বলা হয়েছে, আপাতত ওই অপশনে ক্লিক করেই প্রক্রিয়া এগোতে হবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালকে পূরণ করা ফর্ম সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তী সময়ে ওই ফর্মগুলির তথ্য পোর্টালে নথিভুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও e-KYC রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।