Voter List and Citizenship: সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে নাম 'ডিলিটেড', নাগরিকত্ব চলে যাবে?

সোমবার রাত ১২টার কিছু আগে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের ভোটার তালিকার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সেখানে ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে ঘোষণা করা হয় কমিশনের পক্ষ থেকে। আর এই লিস্ট দুইভাগে ভাগ করেছে কমিশন। যাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, তাঁদের জন্য একটা লিস্ট করেছে কমিশন। আর যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য অন্য লিস্ট। প্রশ্ন হল, সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম বাদ গেলেই কি নাগরিকত্বও বাতিল হয়ে গেল? আর সেই প্রশ্নেরই উত্তর রইল নিবন্ধটিতে। 

Advertisement
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে নাম 'ডিলিটেড', নাগরিকত্ব চলে যাবে? ভোটার লিস্ট এবং নাগরিকত্ব
হাইলাইটস
  • সোমবার রাত ১২টার কিছু আগে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের ভোটার তালিকার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট
  • সেখানে ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে ঘোষণা করা হয় কমিশনের পক্ষ থেকে
  • সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম বাদ গেলেই কি নাগরিকত্বও বাতিল হয়ে গেল?

সোমবার রাত ১২টার কিছু আগে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের ভোটার তালিকার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সেখানে ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে ঘোষণা করা হয় কমিশনের পক্ষ থেকে। আর এই লিস্ট দুইভাগে ভাগ করেছে কমিশন। যাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, তাঁদের জন্য একটা লিস্ট করেছে কমিশন। আর যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য অন্য লিস্ট। 

আর এই লিস্ট থেকে নাম ডিলিট হওয়ার পরই অনেকে আতঙ্কে ভুগছেন। তাঁদের মনে প্রশ্ন আসছে, সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম বাদ গেলেই কি নাগরিকত্বও বাতিল হয়ে গেল? আর সেই প্রশ্নেরই উত্তর রইল নিবন্ধটিতে। 

কী জানিয়েছে কমিশন?
SIR শুরুর সময়ই কমিশন নির্দিষ্ট করে জানায় যে নাগরিকত্ব দেওয়া বা বাতিল করার কাজ তাদের নয়। তারা শুধু ভোটার লিস্ট শুদ্ধ করতে চায়। ভোটার তালিকায় যাতে যোগ্য ভোটাররা স্থান পায়, সেটা নিশ্চিত করতে চায়।

আর কমিশনের এই কথা থেকেই পরিষ্কার যে, ভোটার লিস্টে নাম বাদ যাওয়ার সঙ্গে নাগরিকত্ব চলে যাওয়ার কোনও সরাসরি সম্পর্ক নেই। তাই এখনই আতঙ্কিত হবেন না। বরং ভোটার তালিকায় নাম তুলতে যা যা করতে হবে, সেটা জেনে নিন। 

নাম বাদ গেলে কী করতে পারেন? 
এই লিস্ট থেকে অনেকের নামই বাদ গিয়েছে। আর সেই লিস্টে নাম না থাকলেও চ্যালেঞ্জ করে আবেদন করা যাবে। হাই কোর্টের তরফ থেকে এই জন্য ট্রাইবুনাল তৈরি করা হয়েছে। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করেছে। এই ট্রাইবুনালে অনলাইন এবং অফলাইনে আবেদন করা যাবে হবে। তবে আগামী ১৫ দিনের মধ্যে এই আবেদন করতে হবে বলে জানা গিয়েছে।

এক্ষেত্রে অনলাইনে ECI.Net-এ গিয়ে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আর যাঁরা সেভাবে চাইছেন না তাঁরা অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে গিয়ে আবেদন করুন।

কত জনের নাম অ্যাডজুডিকেশন?
মাথায় রাখতে হবে, ২৮ ফেব্রুয়ারি বাংলায় ফাইনাল ভোটার লিস্টে বেরয়। সেখানে ৬০ লক্ষের বেশি ছিলেন অ্যাডজুডিকেশনের তালিকায়। তাঁদের নামের নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়। তাঁরাই এই সব মানুষের নাম নিষ্পত্তি করেছে। তারপর বেরিয়ে গিয়েছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সেখানেই অনেক মানুষের নাম বাদ গিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement