নতুন EPF নিয়ম চালু হতেই হাতে বেশি টাকা পাবেন? জানুন নিয়ম কী বলছে

EPFO-র নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। প্রায় ৮ কোটি EPFO মেম্বারদের উপর এই নতুন নিয়ম কী প্রভাব ফেলছে দেখে নেওয়া যাক।

Advertisement
নতুন EPF নিয়ম চালু হতেই হাতে বেশি টাকা পাবেন? জানুন নিয়ম কী বলছেনতুন EFP নিয়ম চালু হতেই হাতে বেশি টাকা পাবেন?
হাইলাইটস
  • চলতি বছরের ২৯ জুন কেন্দ্র সরকার EPFO, ২০২৬ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
  • ৮ কোটি EPFO মেম্বারদের উপর এই নতুন নিয়ম কী প্রভাব ফেলছে দেখে নেওয়া যাক।
  • হাতে পাওয়া বেতন কি বাড়বে?

চলতি বছরের ২৯ জুন কেন্দ্র সরকার EPFO, ২০২৬ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ১৯৫২ সাল থেকে চালু EPFO স্কিম বাদে এই নয়া PF পরিষেবা আনা হয়েছে।  প্রায় ৮ কোটি EPFO মেম্বারদের উপর এই নতুন নিয়ম কী প্রভাব ফেলছে দেখে নেওয়া যাক।

নতুন নিয়ম অনুযায়ী, একজন কর্মচারীর ইপিএফ-তে সর্বোচ্চ বাধ্যতামূলক অবদান ১,৮০০ টাকাই থাকবে, যা ১৫,০০০ টাকা মাসিক মূল বেতনের ১২%। কোনও কর্মচারীর মূল বেতন ₹১৫,০০০-এর বেশি হলেও, নিয়ম অনুযায়ী তাঁকে প্রতি মাসে ₹১,৮০০ টাকা দিতে হয়। তবে, কর্মচারীর কাছে তাঁর পিএফ-এ আরও বেশি অর্থ জমা করার অপশন রয়েছে, যা VPF হিসাবে পরিচিত।।

হাতে পাওয়া বেতন কি বাড়বে?

এই পরিবর্তনের ফলে অনেক কর্মচারী ভাবছেন এরফলে তাঁদের মাসিক হাতে পাওয়া বেতন বাড়বে কি না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি অটোমেটিক ভাবে হবে না। এটি সম্পূর্ণভাবে কোম্পানির ইপিএফ এবং বেতন কাঠামো নীতির উপর নির্ভর করবে।

যেসব কোম্পানি বর্তমানে মূল বেতনের উপর ভিত্তি করে পিএফ কেটে থাকে, তারা এই ব্যবস্থা চালু রাখতে পারে। কিছু কোম্পানি তাদের কর্মীদের হাতে পাওয়া বেতন বাড়ানোর জন্য অথবা ভিপিএফ-এর মাধ্যমে একটি বড় অবসর তহবিল গড়ার সুযোগ দেওয়ার জন্য তাদের বেতন কাঠামো পরিবর্তন করতে পারে।

EPF-তে আরও বিনিয়োগ করতে পারেন

 নতুন EPF স্কিমের আওতায় কর্মচারীরা স্বেচ্ছায় ভিপিএফ-এর মাধ্যমে আরও বেশি অর্থ জমা করতে পারবেন। তবে নিয়োগকারী কোম্পানি এই অতিরিক্ত জমার সমপরিমাণ অর্থ দিতে বাধ্য থাকবেন না।

 

POST A COMMENT
Advertisement