FD-র নিয়ম পালটে দিল RBI, ব্যাঙ্কে টাকা রাখার আগে গ্রাহকরা অবশ্যই জানুন

এফডি নিয়ে একটি নয়া খসড়া নিয়ম প্রস্তাব করল RBI। এই নিয়ম লাগু হলে FD-র ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন সাধারণ গ্রাহকেরা।

Advertisement
FD-র নিয়ম পালটে দিল RBI, ব্যাঙ্কে টাকা রাখার আগে গ্রাহকরা অবশ্যই জানুনFD-র নিয়ম পালটে দিল RBI
হাইলাইটস
  • FD নিয়ে একটি নয়া খসড়া নিয়ম প্রস্তাব করল RBI।
  • FD-র ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন সাধারণ গ্রাহকেরা।
  • ব্য়াঙ্কের ওয়েবসাইটে আগে থেকেই সুদের হার সম্পর্কে তথ্য জানাতে হবে।

ফিক্সড ডিপোজিট নিয়ে একটি নয়া খসড়া নিয়ম প্রস্তাব করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে নিয়ম লাগু হলে FD-র ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন  সাধারণ গ্রাহকেরা। নতুন নিয়মে মূলত ব্যাঙ্কগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নয়া নিয়মের আওতায় ব্যাঙ্কগুলি আর যথেচ্ছভাবে সুদের হার ধার্য করতে পারবে না। বরং ব্য়াঙ্কের ওয়েবসাইটে আগে থেকেই সুদের হার সম্পর্কে তথ্য জানাতে হবে। নতুন নিয়ম বাস্তবায়িত হওয়ার পর গ্রাহকরা খুব সহজে একটি ব্য়াঙ্কের সঙ্গে অপর ব্যাঙ্কের FD-র সুদের হার তুলনা করতে পারবে।

নতুন নিয়মে কী পরিবর্তন আনা হবে?

এই প্রস্তাবিত নিয়মগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল স্বচ্ছতা আনা। RBI প্রস্তাব করেছে, সমস্ত ব্যাঙ্ককেই প্রতিদিন কার্যদিবস শুরু হওয়ার আগে নিজেদের ওয়েবসাইটে ডিপোজিট স্কিমগুলির নির্দিষ্টি সুদের হার উল্লেখ করতে হবে। এই নিয়ম অনুসারে, কার্যদিবস শুরু হওয়ার আগে ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে থাকা সুদের হারের উপর ভিত্তি করেই FD-র সুদের হার নির্ধারিত হবে।

খসড়া নিয়ম অনুসারে, ব্যাঙ্কগুলো FD এবং অন্য ডিপোজিট স্কিমের সুদের হার আগে থেকেই প্রকাশ করবে। যার ফলে গ্রাহকদের জন্য বিভিন্ন ব্যাঙ্কের স্কিমগুলোর মধ্যে তুলনা করা সহজ হবে। এই পদক্ষেপটি সুদের হার সংক্রান্ত অস্পষ্টতা কমাবে এবং এফডিতে বিনিয়োগকারী গ্রাহকদের জন্য আরও স্বচ্ছতা আনবে। 

বাল্ক ডিপোজিট সম্পর্কে জানুন

প্রস্তাবিত পরিবর্তনগুলো মূলত বাল্ক ডিপোজিট সংক্রান্ত। বাল্ক ডিপোজিট হল কোনও ব্যক্তি, কোম্পানি, প্রতিষ্ঠানের তরফে গ্রাহকদের দ্বারা ব্যাঙ্কে করা বিপুল পরিমাণ আমানত। RBI-এর নিয়ম অনুসারে ৩ কোটি টাকা বা তার বেশি পরিমাণ আমানতকেই বাল্ক ডিপোজিট বলা যেতে পারে। 

FD-তে বিনিয়োগকারীদের উপর এর প্রভাব কী হবে?

সাধারণ খুচরো FD বিনিয়োগকারীদের উপর RBI-এর নতুন খসড়া প্রস্তাবের তাৎক্ষণিক প্রভাব খুব বেশি প্রভাব নেই। কারণ এই প্রস্তাবটি সরাসরি খুচরো FD-র নিয়মে কোনও পরিবর্তন আনছে না। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ভবিষ্যতে সমগ্র আমানত বাজারের উপর প্রভাব ফেলতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement