নতুন শ্রম আইন১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে নতুন শ্রম আইন। এর ফলে কর্মীদের স্যালারি স্ট্রাকচারে বিরাট বড় পরিবর্ত হতে চলেছে। এখন থেকে টেক হোম স্যালারি বা নেট স্যালারিতে বিরাট বদল আসবে।
সরকারের অবশ্য দাবি, এই পরিবর্তনের মূল লক্ষ্য দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং অবসরকালীন ফান্ড বৃদ্ধি করা। এই সব ফান্ডে বেশি অর্থ জমা হলে ভবিষ্যতে বেশি টাকা তোলা সম্ভব হবে। রিটায়ার লাইফ থাকবে সুরক্ষিত। সেই কারণে হাতে পাওয়া স্যালারি কমতে পারে।
স্যালারিতে কী পরিবর্তন?
নতুন এই আইনের মাধ্যমে ওয়েজেস-এর একটি অভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সংজ্ঞা অনুযায়ী, ওয়েজেস-এর মধ্যে থাকবে Basic pay, Dearness allowance (DA) এবং Retaining allowance। এখন এই তিনটি মিলে মোট বেতনের কমপক্ষে ৫০ শতাংশ হতে হবে। অন্যদিকে Bonus, HRA এবং Special Allowance-এর মতো উপাদানগুলোকে এক্সক্লুশন হিসেবে ধরা হয়েছে।
তবে যদি এই এক্সক্লুশনের অংশ মোট বেতনের ৫০ শতাংশের বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশ আবার ওয়েজেসে যোগ করতে হবে। এর ফলে অনেক কর্মীর বেসিক বেড়ে যাবে।
মাথায় রাখতে হবে, বেশ কয়েকটি স্ট্যাচুটরি বেনিফিট ওয়েজেস-এর উপর নির্ভর করে। তাই এই পরিবর্তনের ফলে Employees' Provident Fund Organisation (EPF) এবং Employees' State Insurance Corporation (ESIC)-এর ক্ষেত্রে কর্মী ও নিয়োগকর্তার অবদান বাড়তে পারে। তাই এই মাস থেকে বেতনে বদল আসতে পারে।
একটা উদাহরণ দেখে নিন
ধরুন আপনার নেট টেক হোম স্যালারি ৪২,৩৩৩ টাকা। নতুন শ্রম আইন কার্যকর হওয়ার পর আপনার মাসিক টোক হোম স্যালারি এইভাবে পরিবর্তিত হবে—
সহজভাবে বললে আপনার বেতনের পরিবর্তনটা এমন—
টেক হোম স্যালারি ৪২,৩৩৩ টাকা থেকে কমে ৪১,২৩৩ হতে। অর্থাৎ নতুন নিয়মে আপনার মাসিক হাতে পাওয়া বেতন ১,১০০ টাকা কমে যাচ্ছে।
রিটায়ারমেন্ট সেভিংস বাড়বে
এখন হাতে টাকা কমছে। কিন্তু দীর্ঘমেয়াদে লাভ হবে। অবসরের সময় হাতে পাবেন বেশি টাকা। প্রভিডেন্ট ফান্ডে বছরে প্রায় ১৫,০০০ টাকা বেশি জমা হবে। এছাড়াও মাত্র এক বছর কাজ করার পর গ্র্যাচুইটির পরিমাণ বেড়ে ১৩,২২১ টাকা হতে পারে।