নেতা থেকে শিল্পপতি, সবার পছন্দের Fortuner, নয়া অবতারে আসছে Toyota-র জনপ্রিয় SUV

ভারতের রাস্তায় ফর্চুনার (Toyota Fortuner) দেখলে চোখ আটকে যায় অনেকেরই। কালো কাচ, উঁচু বনেট আর বড়সড়। গাড়িটি যেন নিজের উপস্থিতি নিজেই জানান দেয়। রাজনীতিবিদ থেকে বড় ব্যবসায়ী, অনেকেরই প্রথম পছন্দ এই SUV।

Advertisement
নেতা থেকে শিল্পপতি, সবার পছন্দের Fortuner, নয়া অবতারে আসছে Toyota-র জনপ্রিয় SUVআগামী ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় বিশ্ববাজারের জন্য নতুন মডেলটি লঞ্চ করবে টয়োটা।
হাইলাইটস
  • রাস্তায় ফর্চুনার (Toyota Fortuner) দেখলে চোখ আটকে যায় অনেকেরই।
  • আগামী ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় বিশ্ববাজারের জন্য নতুন মডেলটি লঞ্চ করবে টয়োটা।

রাস্তায় ফর্চুনার (Toyota Fortuner) দেখলে চোখ আটকে যায় অনেকেরই। কালো কাচ, উঁচু বনেট আর বড়সড়। গাড়িটি যেন নিজের উপস্থিতি নিজেই জানান দেয়। রাজনীতিবিদ থেকে বড় ব্যবসায়ী, অনেকেরই প্রথম পছন্দ এই SUV। সেই জনপ্রিয় ফর্চুনারই এ বার নতুন অবতারে আসতে চলেছে। আগামী ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় বিশ্ববাজারের জন্য নতুন মডেলটি লঞ্চ করবে টয়োটা।

ভারতে নতুন ফর্চুনার ২০২৭ সালে আসতে পারে। যদিও এখনও অফিসিয়ালি লঞ্চের দিন ঘোষণা করেনি সংস্থা। তার আগেই আর্জেন্টিনায় গাড়িটির পরীক্ষামূলক চলাচলের ছবি সামনে এসেছে। ফলে নতুন মডেলের নকশা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কী কী বদল?
গাড়ির সামগ্রিক গড়ন আগের মতোই শক্তপোক্ত থাকবে। তবে সামনের অংশে বড়সড় পরিবর্তন আসতে পারে। নতুন হায়লাক্সের নকশার ছাপ থাকবে ফর্চুনারেও। স্পাই ছবিতে দেখা গিয়েছে, গাড়িতে থাকছে মেশ-ধাঁচের গ্রিল এবং আরও ধারালো আলোর নকশা। নতুন ফ্রন্ট বাম্পার ও এয়ার ভেন্টও থাকতে পারে।

পাশের অংশে পরিবর্তন তুলনায় কম হওয়ার সম্ভাবনা। তবে নতুন অ্যালয় হুইল মিলতে পারে। পিছনে থাকতে পারে নতুন টেলল্যাম্প, সংযুক্ত এলইডি লাইট বার এবং নতুন নকশার টেলগেট। সব মিলিয়ে পরিচিত ফর্চুনারের চেহারাতেই আসবে আধুনিক ছোঁয়া।

কেবিন ও ইঞ্জিন
গাড়ির ভিতরেও একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। নতুন স্টিয়ারিং হুইল, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেনমেন্ট ব্যবস্থা থাকতে পারে। নিরাপত্তার জন্য ADAS প্রযুক্তিও যোগ হতে পারে। হায়লাক্সের পাশাপাশি টয়োটার টাকোমা পিকআপের সঙ্গেও কিছু যন্ত্রাংশ ভাগ করে নিতে পারে নতুন ফর্চুনার।

ভারতে ২.৮ লিটারের ডিজেল ইঞ্জিন বজায় থাকার সম্ভাবনা বেশি। ম্যানুয়াল ও অটোমেটিক, দুই ধরনের গিয়ারবক্সই মিলতে পারে। পাশাপাশি ২.৭ লিটারের পেট্রল ইঞ্জিন ফেরানোর সম্ভাবনাও রয়েছে। তবে চূড়ান্ত স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি টয়োটা।

ফর্চুনারের জনপ্রিয়তা শুধু ইঞ্জিন বা আরামের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক প্রতিপত্তির ছবিও। নতুন মডেল সেই আকর্ষণ কতটা বাড়াতে পারে, এখন সেটাই দেখার। 

Advertisement

POST A COMMENT
Advertisement