Durga Puja Discount Offer: নতুন গাড়িতে ১.১৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, পুজোয় বাম্পার অফার এই সংস্থার

আপনি যদি দুর্গাপুজোয় একটি নতুন গাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। আপনি কম দামে Nissan কোম্পানির সব গাড়ি কিনতে পারবেন। কোম্পানি তার বিভিন্ন মডেলে১.১৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে। এই অফারগুলি শুধুমাত্র ১৫ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে।

Advertisement
 নতুন গাড়িতে ১.১৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, পুজোয় বাম্পার অফার এই সংস্থারপুজোয় এবার সস্তায় গাড়ি কেনার সুযোগ

আপনি যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।  দেশে উৎসবের মরসুম শুরু হতে চলেছে। দুর্গাপুজোর সময়, কোম্পানিগুলি বিভিন্ন ধরনের অফার দেয় যা আপনাকে উল্লেখযোগ্যভাবে অর্থ সাশ্রয় করতে সাহায্য করতে পারে।  Nissan  ইন্ডিয়া পুজোর আগে উৎসবের অফার ঘোষণা করেছে। এই অফারগুলির সুবিধা নিয়ে এই কোম্পানির গাড়িতে ১.১৫ লক্ষ পর্যন্ত সাশ্রয় করা যেতে পারে।

কোম্পানিটি নিসান ম্যাগনাইট, টেকটন এবং গ্রাভিট গাড়ির উপর ছাড় ও অন্যান্য সুবিধা দিচ্ছে। এই গাড়িগুলিতে  রয়েছে নগদ সুবিধা, নিশ্চিত পুরস্কার এবং মালিকানা পরিষেবা প্যাকেজ। এই সমস্ত অফার স্টক থাকা পর্যন্ত বৈধ। চলুন এই অফারগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনি কী পরি সুবিধা পাবেন?
এই ক্যাম্পেইনের অধীনে নিসান ম্যাগনাইট-এ ১.১১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই গাড়িটির দাম শুরু হচ্ছে  ৫.৬৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে। গাড়িটি সিএনজি অপশনেও পাওয়া যাবে। উল্লেখ্য যে, ভ্যারিয়েন্ট অনুযায়ী ছাড়ের অফার এবং সুবিধা ভিন্ন হতে পারে।

ব্র্যান্ডটির মিড-সাইজ SUV, টেকটনের উপরেও ছাড় দেওয়া হচ্ছে। জুলাই মাসে লঞ্চ হওয়া এই SUV-টিতে ছাড় পাওয়া যাচ্ছে। নিসান টেকটনের দাম শুরু হচ্ছে ১০.৪৯ লাখ (এক্স-শোরুম) টাকা থেকে। গাড়িটির উপর সর্বোচ্চ উৎসব অফার ১.১৫ লাখ (এক্স-শোরুম) টাকা পর্যন্ত।

অন্যদিকে, নিসানের ৭-সিটের গাড়িও ছাড়ে কেনা যাবে।  নিসান গ্রাভাইট, যার এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে  ৫.৭৩ লাখ থেকে। এই গাড়িতে ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই গাড়িটির একটি সিএনজি ভ্যারিয়েন্টও রয়েছে।

এই বিষয়টি মনে রাখবেন
এই অফারগুলির মধ্যে রয়েছে নগদ অর্থ বা অ্যাক্সেসরিজ, বিশেষ নবরাত্রি অফার এবং এক্সচেঞ্জ বোনাস। উল্লেখ্য যে, নিসান, ড্যাটসান এবং রেনো গাড়ির ক্ষেত্রে বেশি এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে, অন্যদিকে অন্যান্য ব্র্যান্ডের গাড়ির জন্য অফার কম থাকবে। এই সমস্ত অফার ১৫  অক্টোবর পর্যন্ত বৈধ। শহরভেদে সুবিধার তারতম্য হতে পারে। নগদ অর্থ এবং ছাড়ের সুবিধার পাশাপাশি নিসান সার্ভিস এক্সটেনশনও দিচ্ছে।

Advertisement

নিসান  'সার্ভিস প্রমিজ' প্যাকেজ দিচ্ছে যা গাড়ি মালিকানার সামগ্রিক খরচ কমাতে পারে। এই প্যাকেজে তিন বছরের বিনামূল্যের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির সঙ্গে তিন বছরের রোডসাইড অ্যাসিস্ট্যান্স অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটি  তিন বছরের প্রিপেইড মেইনটেন্যান্স প্রোগ্রামও অফার করে। গ্রাহকদের ১০ বছর পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টির সুবিধাও দেওয়া হয়।

POST A COMMENT
Advertisement