Annapurna Yojana New Application: অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন কোন মাসে, সেপ্টেম্বরে কবে মিলবে টাকা? আপডেট

অন্নপূর্ণা যোজনায় নতুন করে অ্যাপ্লাই করা যাবে সেপ্টেম্বরে? নাহলে কোন মাসে করতে হবে নতুন করে আবেদন? সেপ্টেম্বরে টাকা ক্রেডিট হবে কবে? জেনে নিন দ্রুত।

Advertisement
অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন কোন মাসে, সেপ্টেম্বরে কবে মিলবে টাকা? আপডেট অন্নপূর্ণা যোজনার নতুন অ্যাপ্লিকেশন
হাইলাইটস
  • অন্নপূর্ণা যোজনায় নতুন করে অ্যাপ্লাই করা যাবে সেপ্টেম্বরে?
  • নাহলে কোন মাসে করতে হবে নতুন করে আবেদন?
  • সেপ্টেম্বরে টাকা ক্রেডিট হবে কবে?

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলার যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। নির্দিষ্ট করে বললে ১৭ সেপ্টেম্বর থেকেই টাকা ঢুকবে। তাতেই উপকৃত হবেন প্রায় দেড় কোটি মহিলা। কিন্তু মুশকিল হল, এখনও অনেকেই অন্নপূর্ণা যোজনায় নাম লেখাননি। তাঁরা এখন অ্যাপ্লাই করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হল, সেপ্টেম্বরে কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করা যাবে? সেই বিষয়টা নিয়েই বিশদে জানান হয়েছে।


অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বরে নতুন আবেদন হবে? 
না, চলতি মাসে এমনটা হওয়ার কোনও সম্ভাবনা নেই। সরকার জানিয়েছে, যাঁরা এখনও নাম তোলেননি এই প্রকল্পে, তাঁদেরও সুযোগ দেওয়া হবে। তবে সেপ্টেম্বরে এই কাজটা করা যাবে না। এক্ষেত্রে আরও দুই মাস অপেক্ষা করতে হবে। আরও নির্দিষ্ট করে বললে, নভেম্বর এবং ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনায় আবার নতুন করে আবেদন করা যাবে। তার আগে করা যাবে না অ্যাপ্লাই।

কীভাবে অ্যাপ্লাই করবেন? 
অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু সেটা অনলাইনে করা সম্ভব হবে কি না, তা এখনও বোঝা যাচ্ছে না। বরং যতদূর খবর, মূলত অফলাইনেই করতে হবে নতুন আবেদন। এক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বর মাসে জনকল্যাণ শিবির করবে সরকার। তখন আবেদন করতে হবে। 

আর এই জনকল্যাণ শিবিরে শুধু অন্নপূর্ণা যোজনা নয়, এছাড়াও একাধিক প্রকল্পে আবেদনের সুবিধা পাওয়া যাবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

কী কী ডকুমেন্ট লাগবে?  
অন্নপূর্ণা যোজনায় নতুন করে অ্যাপ্লাই করার জন্য কয়েকটি ডকুমেন্ট থাকা মাস্ট। আর সেগুলি হল-
১. ভোটার কার্ড
২. ভোটার লিস্টে নাম
৩. আধার কার্ড
৪. ডিবিটি লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৫. চালু থাকা মোবাইল নম্বর

তাই এখন থেকেই এই ডকুমেন্টগুলি রেডি রাখুন। তাহলেই অনায়াসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। 

চলতি মাসে কবে মিলবে টাকা? 
এই বিষয়টা আগেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছেন যে ১৭ সেপ্টেম্বর টাকা দেওয়া হবে। সেই দিন অন্নপূর্ণা দিবস পালন করা হবে। গোটা রাজ্যেই পালিত হবে এই অনুষ্ঠান। 

Advertisement

এতদিনে কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন? 
রাজ্যের ২৫ থেকে ৬০ বছর মহিলারা এই টাকাটা পাচ্ছেন। ইতিমধ্যেই ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেপ্টেম্বরে এই তালিকায় আরও অনেক মহিলা যোগ দেবেন।

 

POST A COMMENT
Advertisement