LPG eKYC: রান্নার গ্যাসের KYC-র ডেডলাইন? বড় আপডেট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, ভুয়ো অ্যাকাউন্ট নির্মূল করতে এবং বাণিজ্যিক সিলিন্ডারের জালিয়াতি রুখতে এলপিজি গ্রাহকদেহর ইকেওয়াইসি আধার করতে জোর দিচ্ছে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি।প্রকৃত এলপিজি উপভোক্তারাই যাতে পরিষেবা পান, তা সুনশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। 

Advertisement
রান্নার গ্যাসের KYC-র ডেডলাইন? বড় আপডেট দিলেন কেন্দ্রীয় মন্ত্রীগ্যাসের জন্য KYC করার নিয়মে বদল।
হাইলাইটস
  • অনলাইনে রান্নার গ্যাসের কেওয়াইসি জমা দেওয়ার নিয়মে বদল।
  • বাড়িতে বসে মোবাইল থেকেই গ্যাসের eKYC করতে পারবেন।
  • এজন্য ২টি অ্যাপ ইনস্টল করতে হবে।

অনলাইনে রান্নার গ্যাসের কেওয়াইসি জমা দেওয়ার জন্য কোনও ডেডলাইন নেই। মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী। কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথীসানের এক চিঠির জবাবে এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন পুরী। 

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, ভুয়ো অ্যাকাউন্ট নির্মূল করতে এবং বাণিজ্যিক সিলিন্ডারের জালিয়াতি রুখতে এলপিজি গ্রাহকদেহর ইকেওয়াইসি আধার করতে জোর দিচ্ছে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি।প্রকৃত এলপিজি উপভোক্তারাই যাতে পরিষেবা পান, তা সুনশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। 

অনলাইনে কীভাবে গ্যাসের কেওয়াইসি করবেন? 

বাড়িতে বসে মোবাইল থেকেই গ্যাসের eKYC করতে পারবেন। এজন্য ২টি অ্যাপ ইনস্টল করতে হবে। একটি হল, ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল অ্যাপ এবং অপরটি হল স্ক্যানার সুবিধাপ্রদানকারী অ্যাপ। পাশাপাশি, মোবাইলে রাখতে হবে এমআধারও। 

প্রথমে ইন্ডিয়ান অয়েলের অ্যাপটি ওপেন করে প্রোফাইল তৈরি করুন। তারপরে মেনু থেকে এলপিজি সেকশন বেঝে নিন। এবার ডোমেস্টিক এলপিজি কানেকশন বাছুন। এতে ক্লিক করলে এলপিজি ড্যাশবোর্ড স্ক্রিনে দেখাবে। এখানে আধার কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। কেওয়াইসি-তে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন এবং নীচের দিকে ফেস স্ক্যান অপশনে ক্লিক করুন। ফোনে আরডি সার্ভিসের ব্যবস্থা থাকতে হবে। প্লে স্টোর থেকে আধার ফেস আরডি অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নিন। এই অ্যাপটি UIDAI-এর দ্বারা আধার ফেস ভেরিফিকেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। ফেস স্ক্যান করে সাবমিট করলেই গ্যাসের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 

এছাড়া www.mylpg.in সাইটে গিয়েও কেওয়াইসি সাবমিট করতে পারবেন। এখানে LPG Subscription Id  লেখার জায়গা থাকবে। সেখানে আইডি লিখে সাবমিট অপশনে ক্লিক করতে  হবে। 
 

POST A COMMENT
Advertisement