Oben Rorr Evo: ১ টাকায় ৫ কিলোমিটার! দেদার বিক্রি এই ইলেকট্রিক বাইকের, এক চার্জে ১৮০ কিমি

ইলেকট্রিক গাড়ির বাজার বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে অনেকেই পেট্রোলের খরচ কমাতে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন। তবে ইলেকট্রিক বাইকের বাজার এখনও তুলনায় ছোট। কারণ স্কুটারের মতো এই ধরনের বাইকের খুব বেশি অপশন নেই।

Advertisement
১ টাকায় ৫ কিলোমিটার! দেদার বিক্রি এই ইলেকট্রিক বাইকের, এক চার্জে ১৮০ কিমিনজর কেড়েছে বেঙ্গালুরুর সংস্থা Oben Electric।
হাইলাইটস
  • ইলেকট্রিক গাড়ির বাজার বাড়ছে।
  • শহরাঞ্চলে অনেকেই পেট্রোলের খরচ কমাতে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন।
  • ইলেকট্রিক বাইকের বাজার এখনও তুলনায় ছোট।

ইলেকট্রিক গাড়ির বাজার বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে অনেকেই পেট্রোলের খরচ কমাতে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন। তবে ইলেকট্রিক বাইকের বাজার এখনও তুলনায় ছোট। কারণ স্কুটারের মতো এই ধরনের বাইকের খুব বেশি অপশন নেই।

তবে আপাতত ইলেকট্রিক বাইকের বাজারে নজর কেড়েছে বেঙ্গালুরুর সংস্থা Oben Electric। সংস্থার দাবি, সেপ্টেম্বর মাসে তারা ১,৪১৭টি ইলেকট্রিক বাইক বিক্রি করেছে। এটিই সংস্থার এখনও পর্যন্ত এক মাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। এই সাফল্যের পিছনে তাদের নতুন মডেল Oben Rorr Evo-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছে সংস্থা।

এক মাসে বিক্রি ১,৪১৭টি বাইক
ভারতে ইলেকট্রিক টু-হুইলারের বাজারে স্কুটারের দাপট বেশি। তার তুলনায় ইলেকট্রিক বাইক বিক্রি করে এমন সংস্থার সংখ্যা অনেক কম। সেই বাজারেই সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বাইক বিক্রি করেছে Oben Electric।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সংস্থাটি ১,৪১৭টি বাইক বিক্রি করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে Revolt Intellicorp। তাদের বিক্রি হয়েছে ১,০২৭টি বাইক। তৃতীয় স্থানে রয়েছে পারফরম্যান্স-কেন্দ্রিক ইলেকট্রিক বাইক নির্মাতা Ultraviolette Automotive। তাদের বিক্রি ৫৩৬টি।

এ ছাড়াও Matter Motor Works ৬৯টি এবং Raptee Energy ১৭টি ইলেকট্রিক বাইক বিক্রি করেছে।

এই পাঁচটি সংস্থার মোট বিক্রি দাঁড়িয়েছে ৩,০৬৬টি বাইক। তার মধ্যে Oben Electric-এর দখলে রয়েছে প্রায় ৪৬.২ শতাংশ বাজার। অর্থাৎ ইলেকট্রিক বাইকের এই নির্দিষ্ট বাজারে সংস্থাটির বিক্রি উল্লেখযোগ্য।

প্রোডাকশনেও বড় মাইলস্টোন
শুধু বিক্রিই নয়, উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাইলস্টোন ছুঁয়েছে Oben Electric। বেঙ্গালুরু-ভিত্তিক এই ইলেকট্রিক টু-হুইলার সংস্থা সম্প্রতি তাদের কারখানায় ১০ হাজার ইউনিট উৎপাদনের গণ্ডি পার করেছে।

সংস্থার মতে, তাদের নতুন Rorr Evo মডেল বাজারে আসার পর বিক্রিতে গতি এসেছে। এই বাইকের অন্যতম আকর্ষণ এর দাবি করা রেঞ্জ।

এক চার্জে ১৮০ কিলোমিটার!
Oben Rorr Evo-তে রয়েছে ৩.৪ kWh ব্যাটারি। সংস্থার দাবি অনুযায়ী, এক বার সম্পূর্ণ চার্জ করলে বাইকটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

Advertisement

বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। সংস্থার দাবি, মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে এটি।

চার্জিংয়ের ক্ষেত্রেও রয়েছে দ্রুত চার্জের সুবিধা। ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে বলে সংস্থার দেওয়া তথ্য।

চার্জ দিতে খরচ কত?
ইলেকট্রিক বাইকের সবচেয়ে বড় আকর্ষণগুলির একটি হল কম চলতি খরচ। দেওয়া হিসাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ টাকা ধরলে ৩.৪ kWh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে প্রায় ২৭ টাকা খরচ হওয়ার কথা। চার্জিংয়ের অতিরিক্ত ক্ষয়ক্ষতি ধরলে খরচ কিছুটা বাড়তে পারে।  

POST A COMMENT
Advertisement