Yuva Shakti Bharosa Card Online Portal: ১ জুন থেকে খুলছে 'যুব শক্তি ভরসা কার্ড'-র পোর্টাল, কোথায়-কীভাবে আবেদন? পুরো প্রক্রিয়া রইল

১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সেইসঙ্গে সরকারি বাসে মহিলাদের যাত্রাও ফ্রি হতে চলেছে। এবার জানা যাচ্ছে, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর পোর্টালও ১ জুন থেকে চালু করতে চলেছে রাজ্য সরকার।

Advertisement
 ১ জুন থেকে খুলছে 'যুব শক্তি ভরসা কার্ড'-র পোর্টাল, কোথায়-কীভাবে আবেদন? পুরো প্রক্রিয়া রইলনতুন পোর্টাল চালু করল রাজ্য

১ জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সেইসঙ্গে সরকারি বাসে মহিলাদের যাত্রাও ফ্রি হতে চলেছে। এবার জানা যাচ্ছে,  ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর পোর্টালও ১ জুন থেকে চালু করতে চলেছে রাজ্য সরকার। 

প্রসঙ্গত, পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যে যুবশ্রী ও যুবসাথীর মতো বেকার ভাতা চালু ছিল। এর পাশাপাশি গত ফেব্রুয়ারিতেও বেকার ভাতার পরিধি বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুবশক্তি প্রকল্প আনতে চলেছে বর্তমান বিজেপি সরকার। প্রশাসনিক সূত্রে খবর, পূর্বের তালিকায় নাম থাকলেও এই ৩০০০ টাকার ভাতা পেতে গেলে চাকরিপ্রার্থীদের নতুন করে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন জানাতে হবে। আগের আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবেন না।

আবেদনের পোর্টাল
যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য সরকার নির্দিষ্ট পোর্টাল https://www.juboshokti.in/ চালু করেছে। ১ জুন থেকে এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এ ছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল সাইট থেকেও আবেদনের লিঙ্ক মিলবে।

রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের আনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, যে সমস্ত বেকার তরুণ-তরুণী চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলের ১,৫০০ টাকার আর্থিক সাহায্যকে বাড়িয়ে বর্তমান সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা যতদিন না কোনও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, ততদিন তাঁদের আর্থিক মনোবল জোগাতে এই উদ্যোগ কার্যকর থাকবে। পুরো প্রক্রিয়াটিতে যাতে কোনও স্বচ্ছতা বা প্রযুক্তিগত ত্রুটি না থাকে এবং কোনও ভুয়ো আবেদনকারী যাতে সুবিধা না নিতে পারে, তার জন্য কঠোর ভেরিফিকেশন বা স্ক্রুটিনির ব্যবস্থা করা হচ্ছে। সরকার নিশ্চিত করতে চায় যে, কোনও যোগ্যপ্রার্থী যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন।

১ জুন থেকেই এই বর্ধিত ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রশ্ন উঠছে, আবেদন কি নতুন করে করতে হবে? যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের ‘যুবশ্রী’ প্রকল্পের তালিকায় নথিভুক্ত আছে, তাদের নতুন করে কোনও আবেদনপত্র জমা দিতে হবে না। ‘যুবশ্রী’র টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত, সেই পুরনো অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি ৩,০০০ টাকা পাঠাবে নতুন সরকার। অর্থাৎ, আগামী ১ জুন থেকে এই বর্ধিত ভাতা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে।

Advertisement

রাজ্যে পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন, তাঁরা প্রত্যেকে আর নাও পেতে পারেন। কারণ, প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে। তারপর মিলবে বেকার ভাতার টাকা। সরকার মনে করছে, তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দু’বার টাকা পড়ার ঘটনা ঘটছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে। 

কারা পাবে টাকা?
রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া নির্দেশিকা অনুযায়ী যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-

  • সংশ্লিষ্ট যুবক-যুবতীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
  • বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
  • বর্তমানে বেকার থাকতে হবে। অর্থাৎ কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না।
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় নিম্নলিখিত বৈধ নথিপত্রগুলি সঙ্গে রাখা বাধ্যতামূলক:

  • ভোটার আইডি কার্ড (Voter ID)
  • আধার কার্ড (Aadhaar Card)
  • বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • সচল মোবাইল নম্বর

রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালুর অনুমোদন দিয়েছে। নতুন আবেদনকারীরা এই পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি, যাঁরা আগে থেকেই এই ধরনের বেকার ভাতার সুবিধা পাচ্ছিলেন, তাঁরাও স্বয়ংক্রিয়ভাবে এই নতুন তালিকার অন্তর্ভুক্ত হবেন। আগামী ১ জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক 
এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। পোর্টালে গিয়ে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের আইএফএসসি (IFSC) কোড সহ নির্ভুল তথ্য দিতে হবে। আবেদন করার সময় ভোটার আইডি কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট (বয়সের প্রমাণের জন্য), সব পরীক্ষার মার্কশিট এবং ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

POST A COMMENT
Advertisement