বাড়িতে ৫০ বা ১০০-এর নোট থাকলেই রাতারাতি হতে পারেন কোটিপতি; সুবর্ণ সুযোগ

এই সব নোট সংগ্রহকারীরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন সিরিয়াল নম্বরকে। যেমন কোনও নোটের শেষে যদি '৭৮৬' বা '০০১'  নম্বর থাকলে মোটা অঙ্কের দাম মিলছে। সেগুলির দাম লাখ বা কোটিতেও হতে পারে।

Advertisement
বাড়িতে ৫০ বা ১০০-এর নোট থাকলেই রাতারাতি হতে পারেন কোটিপতি; সুবর্ণ সুযোগ  পুরোনো ১০০ ও ৫০ টাকার নোটের ভালো ডিমান্ড
হাইলাইটস
  • মালিকরা ছবি আপলোড করেন, দাম নির্ধারণ করেন এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে দরদাম করেন
  • দাম নির্ধারণে বিক্রেতারা স্বাধীনতা পেলেও বাজারের বর্তমান প্রবণতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ

কথায় আছে 'পুরোনো চাল ভাতে বাড়ে।' পুরোনো নোট নিয়েও যেন একই কথা খাটছে। নোট সংগ্রহকারীদের ক্রমবর্ধমান চাহিদার ফলে দাম বাড়ছে ভিন্টেজ ৫০ বা ১০০ টাকার নোটের। এই সব নোট আপনার বাড়িতে থাকলে রাতারাতি লাখপতি বা কোটিপতিও হতে পারেন। অর্থাৎ বলতেই পারেন বিনা পুঁজির ব্যবসা। ফলে আলমারি বা পুরোনো বাক্সতে এই সব নোট থাকলে বের করে ফেলুন। 

কোন কোন সিরিয়াল নম্বরের নোটের দাম বেশি? 

এই সব নোট সংগ্রহকারীরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন সিরিয়াল নম্বরকে। যেমন কোনও নোটের শেষে যদি '৭৮৬' বা '০০১'  নম্বর থাকলে মোটা অঙ্কের দাম মিলছে। সেগুলির দাম লাখ বা কোটিতেও হতে পারে। পুরোনো ৫, ১০, ২০ ও ১০০ টাকার নোটের দামও হু হু করে বাড়ছে। 

পুরোনো ৫০-এর নোটের কদর বেশি 

নতুন সিরিজের নোট আসার ফলে পুরোনো নকশার ৫০ টাকার নোটের সরবরাহ কমে যাওয়ার কারণে এগুলির চাহিদা বেড়েছে। বিরল সিরিয়াল নম্বর বা মুদ্রণজনিত ত্রুটিসহ একদম নতুন বা অব্যবহৃত (আনসার্কুলেটেড) পুরনো ৫০ টাকার নোট কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ, এমনকি বিশেষ ক্ষেত্রে কোটি টাকাতে পর্যন্ত বিক্রি হতে পারে। ক্রেতারা সাধারণত ছেঁড়া, দাগযুক্ত বা খুব বেশি ভাঁজ পড়া নোট এড়িয়ে চলেন। নোটটি যত বেশি বিরল হয়, ক্রেতারাও তার জন্য তত বেশি চড়া দাম দিতে আগ্রহী হন। এটাই দস্তুর। এক্ষেত্রেও তাই হচ্ছে। 

মুদ্রণ ত্রুটি নিয়ে আলোচনা 

সোশ্যাল মিডিয়া এবং সংগ্রহকারীদের বিভিন্ন ফোরামে প্রায়ই অত্যন্ত বিরল নোটের প্রদর্শনী দেখা যায়। যেমন সীমিত সংখ্যায় মুদ্রিত নোট, অমিল সিরিয়াল নম্বর বা ভুলভাবে ছাপা (মিসঅ্যালাইনড) নোট। এ ধরনের ব্যতিক্রমী বৈশিষ্ট্য নোটের আকর্ষণ বাড়ায়, তবে বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের পরামর্শ দেন। ভাইরাল হওয়া সব দাবিই যে বাজারের প্রকৃত মূল্য নির্দেশ করে তা নয়, তাই সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, উচ্চমূল্য নির্ধারণের আগে নোটের সত্যতা, বিরলতার প্রমাণ এবং বর্তমান চাহিদা নিশ্চিত করা জরুরি।

Advertisement

প্ল্যাটফর্ম ও সতর্কতা

অনলাইন মার্কেটপ্লেসগুলি নোট বিক্রির প্রক্রিয়া সহজ করে দিয়েছে:

মালিকরা ছবি আপলোড করেন, দাম নির্ধারণ করেন এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে দরদাম করেন। দাম নির্ধারণে বিক্রেতারা স্বাধীনতা পেলেও বাজারের বর্তমান প্রবণতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অতিরিক্ত মুনাফার আশায় অবাস্তব দাম হাঁকান, তাদের ক্ষেত্রে প্রকৃত ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম থাকে।

এক্ষেত্রে মনে রাখা দরকার আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার ঘটনাও বেড়েছে। আপনি হয়তো এমন সব ফোন কল বা বার্তা পেতে পারেন যেখানে তাৎক্ষণিক ক্রেতা পাওয়ার বা অনেক বেশি দামের প্রতিশ্রুতি দেওয়া হয়। এসব প্রতারকদের কাছে কখনও ব্যাঙ্কিং তথ্য শেয়ার করবেন না বা অগ্রিম কোনও ফি দেবেন না। প্রতারণা এড়াতে বিশ্বস্ত প্ল্যাটফর্ম, অফিসিয়াল যোগাযোগ মাধ্যম এবং নিরপেক্ষ যাচাই-বাছাই পদ্ধতি ব্যবহার করুন।    

POST A COMMENT
Advertisement